কেউ বিয়ে করছেন আবার কেউ বন্ধুদের ও পরিবারের আত্মীয়-স্বজনদের বিয়ে খেয়ে আনন্দ করছেন। সেই আনন্দে এবার নিজে গা ভাসালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ভাবনা।
অবশ্য নিজে বিয়ের পিঁড়িতে এখনো না বসলেও বন্ধুদের বিয়ের উপস্থিত থেকে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি।
এক বন্ধুর বিয়েতে ভাবনার কয়েকটি ছবি তার ফেসবুকে শেয়ার করেছেন। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে আমার খুব পছন্দ’।
বর্তমানে তিনি একাধিক নাটক নিয়ে ব্যস্ত থাকলেও এবছরে তার অভিনীত নতুন ছবি ‘ভয়ঙ্কর সুন্দর’ মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন অমিমেষ আইচ। আর ভাবনার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক পরমব্রত।






