চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের দাওয়াত দিতে কার্ডের বদলে টবসহ গাছ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক, পরিবেশ
A A
বিয়ের কার্ডের বদলে গাছসহ টব

ভারতের বেশিরভাগ বিয়ে মানেই ভীষণ জাঁকজমক আয়োজন, প্রচুর খরচের ব্যাপার। সেখানে কোথায় কতটা ব্যয় হলো, কতটুকু কাজে লাগল, কতটুকু অপচয় হলো আর এসবের মধ্য দিয়ে পরিবেশ কতটা প্রভাবিত হলো তা যেন দেখার বিষয় নয়।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এই দৃষ্টিভঙ্গি থেকে সরে আসছেন কেউ কেউ। কিছু কিছু পরিবার ও হবু দম্পতিকে দেখা যাচ্ছে অপচয় ও পরিবেশ দূষণ যতটা সম্ভব কমিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে। তারই একটি উদাহরণ বিয়ের নিমন্ত্রণ জানাতে কার্ডের বদলে টবে করে ছোট গাছ উপহার দেয়া।

ভারতের মুম্বাইয়ে গত বছরের শুরুর দিকে এক নবদম্পতি রিসাইকেলড বা পুনরায় ব্যবহারযোগ্য সরঞ্জাম দিয়ে তাদের বিয়ের অনুষ্ঠান সারেন। এই আয়োজনের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবেশবান্ধব বিয়ের বিষয়টি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালের অধিবাসী ব্যবসায়ী প্রাণশু কানকানে ও তার ভাই প্রতীক কানকানে।

ফলে যখন প্রাণশুর বিয়ে ঠিক হলো, নিজেদের ইচ্ছে পূরণের সুযোগ পেয়ে গেলেন দুই ভাই। দুইজনে মিলে ভেবে বের করতে লাগলেন, কীভাবে প্রাণশুর বিয়েতে অপচয় কমানো যায় এবং পরিবেশ দূষিত হয় এমন কাজ যতটা সম্ভব এড়িয়ে চলা নিশ্চিত করা যায়।

প্রতীক বলেন, ‘খাবার অপচয় এড়ানোর চিন্তা থেকেই এর শুরু। আমরা প্রথমে কাগজের কার্ডের বদলে ই-ইনভাইট পাঠানো শুরু করি এবং তাদের সবাইকে অনুরোধ করি যেন তারা যাবেন কিনা তা যেন আমাদের জবাব পাঠিয়ে নিশ্চিত করেন।’

নিমন্ত্রণের জবাব পাঠানোর বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু ভোপালের জনগণ এখনো এতে খুব একটা অভ্যস্ত নন বলে জানান প্রতীক। তাই ই-কার্ড পাঠানোর ফলে একদিকে কাগজ খরচ করে কার্ড পাঠানোর লাগল না, নিমন্ত্রণের জবাব দিতে কারও জবাবে চিঠি বা ফোন করা লাগল না, কিন্তু জবাব ঠিকই চলে এলো।

Reneta

আবার কারা কারা অনুষ্ঠানে আসবেন তা নিশ্চিত হওয়ার ফলে খাবারের অপচয়ও কমানো সম্ভব হলো।

অভিনব এই বুদ্ধি তাদের বাবা রাজকুমার কানকানে পছন্দ করলেও মাকে খুশি করানো গেল না। ‘মা বললেন, তোমরা যদি বাড়ি বাড়ি গিয়ে কার্ড না দিয়ে আসো তাহলে আত্মীয় আর অন্য অতিথিদের সঙ্গে তো দেখা হবে না,’ বলেন প্রতীক।

তাই মায়ের মন রক্ষার্থে ভাবতে ভাবতে হঠাৎ প্রাণশু-প্রতীকের মাথায় এলো ‘সবুজ নিমন্ত্রণ’ জানানোর বুদ্ধি। বিয়ের কার্ডের বদলে কার্ডে যেসব তথ্য ছাপা হতো, যেভাবে ছাপা হতো তা ছাপানো হলো সমসংখ্যক ছোট ছোট টবে। প্রতিটি টবে ৮ থেকে ১০ মাস বয়সী একটি করে ইনডোর প্ল্যান্ট লাগানো ছিল যেগুলো ৩ থেকে ৪ বছর পর্যন্ত বাঁচে।

বিয়ের কার্ডের বদলে গাছসহ টব
ই-ইনভাইট

গাছসহ সেই টবগুলোই বাড়ি বাড়ি গিয়ে উপহার দিলো বরপক্ষ। ফল হলো আশাতীত। অভিনব এই আইডিয়া ভীষণ পছন্দ করলেন সবাই। ৪শ’রও বেশি অতিথি বিয়েতে আসার বিষয়ে নিশ্চিত করলেন।

‘আমরা আশাই করিনি এমন প্রতিক্রিয়া দেখতে পাবো। এমন নিমন্ত্রণ পেয়ে সবাই ভীষণ খুশি হয়ে গিয়েছিলেন। আমাদের কাছে যেহেতু ৪-৫ ধরনের গাছ ছিল, এমনকি তুলসিও, তারা নিজেদের পছন্দমতো গাছও বেছে নিয়েছিলেন,’ বলেন প্রতীক।

এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একেকটি গাছের খরচ একটি বিয়ের কার্ডের সমান খরচের মধ্যে সীমিত রাখা। একেকটি ‘সবুজ নিমন্ত্রণে’র পেছনে খরচ হয়েছিল প্রায় ৬৮ রুপি, যা প্রতীকের দাবি অনুসারে একটি ভালো মানের বিয়ের কার্ডের দামের সমান।

তাদের আশা, এই প্রচেষ্টার মধ্য দিয়ে তারা অতিথিদের পরিবেশ সচেতন হতে অনুপ্রাণিত করতে পেরেছেন।

নিমন্ত্রণের সঙ্গে অতিথিদের অনুরোধ করা হয়েছিল যেন কেউ ফুলের তোড়া না আনেন এবং খাবার নষ্ট না করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিয়ের কার্ডভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT