ক্রিকেট

বিসিবি কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, এসেছেন তামিমও

বিসিবি কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও তামিমসহ অন্যান্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও তামিমসহ অন্যান্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সোমবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে মতবিনিময় করতে এসেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুর ১টার দিকে পৌঁছান তিনি। জাতীয় দল তারকা তামিম ইকবালও এদিন বিসিবি কার্যালয়ে এসেছেন। সাবেক অধিনায়ক হোম অব ক্রিকেটে পা রাখেন ১২টার দিকে।

শের-ই-বাংলা স্টেডিয়ামের অবকাঠামো, সুযোগ-সুবিধাদি ঘুরে দেখবেন আসিফ মাহমুদ। উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

বিসিবির পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন ও দেশের মাটিতে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন আসিফ মাহমুদ।

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দেশের ক্রীড়াঙ্গনেও ওলট-পালটের জোয়ার। অন্যসব বিভাগের মতো ক্রীড়া ফেডারেশনগুলোতে সংস্কারের দাবি উঠেছে। বিসিবিও পরিবর্তনের ছোঁয়া লাগার কাছাকাছি।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিসিবির পরিচালকদের অধিকাংশ দেশের বাইরে চলে গেছেন। স্থবির হয়ে পড়েছে বোর্ডের কার্যক্রম। আইসিসির কিছু নির্দেশনা থাকায় বিসিবি পুনর্গঠনে কিছুটা বিলম্ব হচ্ছে।

দ্রুত সমাধানের পথ বের করতে ক্রীড়া উপদেষ্টা নিজেই ছুটে এসেছেন ক্রিকেট বোর্ডে।

বিষয়:আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা তামিম নাজমুল হাসান বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…