চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএস কর্মকর্তাদের ‘কমিটমেন্ট টু পিপল’ রক্ষার তাগিদ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১২:১৩ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

সরকারি কর্মকর্তাদের ‘কমিটমেন্ট টু পিপল’ রক্ষার তাগিদ দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। ৩১তম বিসিএস ক্যাডারদের চাকরিতে যোগদানের পাঁচ বছর পূর্তি ও প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন।

ড. মোহাম্মদ সাদিক বলেন, পিএসসির মাধ্যমে যাদের চাকরি হয়েছে বুঝতে হবে তারা মেধাবী, যোগ্য। সুতরাং দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্যও বেশি হবে। তবে তাদের গ্রামের খেটে খাওয়া কৃষক, শ্রমিকের কথা ভুলে গেলে চলবে না।

‘‘বিসিএস কর্মকর্তাদের ফাউন্ডেশন কোর্স করানো হয়। যা অন্য কাউকে করানো হয় না। যার পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়। বিদেশে পড়াশোনা, প্রশিক্ষণের ব্যবস্থা করাতে কোটি কোটি টাকা ব্যয় হয়। এসব সেই কৃষক, শ্রমিকের কষ্টের টাকা। তাই যদি এটা কেউ ভুলে যায় তাহলে বুঝতে হবে আমরা ভুল মানুষকে সিলেক্ট করেছি।’’

রাজধানীর অফিসার্স ক্লাবে ৩১ বিসিএস ক্যাডার অ্যাসোসিশেন এই অনুষ্ঠানের আয়োজন করে।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, যারা বাংলাদেশের পতাকা, মানচিত্র, শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করবে, দেশের জন্মদাতা ভুলে যাবে তাদের সিভিল সার্ভিসে থাকার সুযোগ নেই। কারণ বঙ্গবন্ধুর বাংলাদেশের জন্মের জন্য জন্ম হয়েছিল। আর ৩০ লাখ শহীদ হলো আমাদের স্পিড। তাই কেউ যদি বলে বঙ্গবন্ধু তিন লাখের কথা বলতে গিয়ে ভুলে ৩০ লাখ বলেছেন এটা অপমানজনক।

ড. সাদিক বলেন, সংবিধান কোন পুস্তক নয়। এটা ৩০ লাখ শহীদের রক্তে লেখা সংবিধান।

Reneta

বাংলাদেশ এখন আগের মতো নেই মন্তব্য করে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমি নিম্ন মধ্য দেশ হিসেবে চাকরি থেকে বিদায় নিচ্ছি। আমি বলতে গেলে গরীব দেশের সেক্রেটারি। ২০৪১ সালে তোমরা হবে উন্নত দেশের সেক্রেটারি। এই দেশ এখন সংগ্রাম করছে। তোমরা সেই সংগ্রামকে এগিয়ে নিবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ‘বাংলাদেশের অভ্যুদয় ও বঙ্গবন্ধু’ নিয়ে কথা বলেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল।

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ আপনারা চিন্তা ভাবনায় বঙ্গবন্ধু ও দেশের সাংস্কৃতিক চেতনা ধারণ করছেন। এ কারণেই আমরা আশা করি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ দেখবো।

অনুষ্ঠানে প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ‘কত যে তোমাকে বেসেছি ভালো, ‘এখন ফাগুন’, ‘দিন যায় কথা থাকে’ সহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন কলকাতার আবৃত্তি শিল্পী মেধা বন্দোপাধ্যায়। সংগঠনের সদস্যদের মধ্যে শিক্ষা ক্যাডারের কামরুজ্জামান সরকার, কাস্টমস ক্যাডারের নাসরিন আক্তার ইতিসহ বেশ কয়েকজন সংগীত পরিবেশনা করেন।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদীর সভাপতিত্বে পুলিশ ক্যাডারের সামসুজ্জামান বাবু, পররাষ্ট্র ক্যাডারের শামীমা ইয়াসমীন স্মৃতি পুরো অনুষ্ঠান পরিচালনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT