চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএলেই লিটনের চার হাজার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম চার হাজার রানের মাইলফলক ছোঁয়ার খুব কাছে লিটন দাস। ৪৮ ম্যাচে ৩৭৮৮ রান করেছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বাকি দুই রাউন্ড। লিটন যেভাবে রান করে চলেছেন বিসিএলই হয়ে যেতে পারে মাইলফলক পূর্ণের মঞ্চ।

মঙ্গলবার মিরপুরে নর্থ জোনের বিপক্ষে খেলবে লিটনের ইস্ট জোন।

২০১৮ সাল দারুণ কাটছে লিটনের। ব্যাটে ঝরছে রানের ফল্গুধারা। ঘরোয়া ক্রিকেটের দুটি লিগেই করে ফেলেছেন হাজার (১০৯৫) রান। তাও মাত্র মাস চারেকের মধ্যে। রান আরও বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। বিসিএলের শেষ দুই ম্যাচে চার ইনিংস ব্যাট করার সুযোগ পাবেন এ ওপেনার।

Banglabid

সদ্যগত ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে তিন সেঞ্চুরিতে লিটন করেছেন ৫৩৭ রান। সাকিব আল হাসান আঙুলের চোটে পড়ায় নিধাস ট্রফির দলে ডাক পাওয়ায় ঢাকা লিগে ৬টি ম্যাচ খেলতে পারেননি। তারপরও থামানো যায়নি লিটনকে। প্রিমিয়ার লিগ যেভাবে শুরু করেছিলেন, শেষটাও করেছেন সেভাবেই। গড় ৫৯.৬৬। আগে-পরে বিসিএলের চার ম্যাচে দুই সেঞ্চুরিতে লিটনের রান ৫৫৮।

লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট মিলে হাজার রান পূর্ণ করতে বিসিএলের সবশেষ রাউন্ডে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামার আগে লিটনের দরকার ছিল ১৮ রান। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাইলফলক ছোঁয়ার দিনটি সেঞ্চুরিতে রাঙান এ তরুণ।

সাউথ জোনের ব্যাটসম্যান তুষার ইমরানের হ্যাটট্রিক সেঞ্চুরির দিনে লিটন খেলেন ১১৩ রানের অপরাজিত ইনিংস। প্রথম ইনিংসে তার ব্যাটে এসেছে ৭৫ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সৌদি আরব ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

গাল্ফ শিল্ড-১ কী? কারা এ সামরিক মহড়ার অংশীদার?

পরবর্তী
গাল্ফ শিল্ড-১-সৌদি আরব-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গাল্ফ শিল্ড-১ কী? কারা এ সামরিক মহড়ার অংশীদার?

যোদ্ধার জন্মদিন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT