ছবিঘর

বিষমুক্ত সবজি কিনতে নগরবাসীর ভিড়

বিষমুক্ত সবজি কিনতে নগরবাসীর ভিড়

রাজধানীর খামারবাড়িতে রবিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় সবজি মেলা ২০১৮’। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এই মেলার আয়োজক কৃষি মন্ত্রণালয়। প্রচলিত যেসব সবজি মানুষ চেনে, তার বাইরেও একই সবজির ভিন্ন জাত রয়েছে এই মেলায়। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে মেলায় অংশ নিচ্ছে। দেখুন চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় সবজি মেলার কিছু দৃশ্য:

মেলা উপলক্ষে সকাল নয়টায় শোভাযাত্রার আয়োজন করা হয়
শোভাযাত্রা শেষে কৃষিবিদ ইনস্টিটিউশন ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।

মেলায় ঢুকতেই চোখে পড়বে সবজির সমারহ
জাতীয় সবজি মেলা ২০১৮ উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান
মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন
মেলায় ভাসমান বেডে সবজি ও মশলা চাষ প্রযুক্তি প্রদর্শন করা হয়
সবজি মেলায় বিষমুক্ত সবজি কিনতে ক্রেতাদের ভিড়
বিষমুক্ত সবজি কিনে স্বস্তিতে বাড়ি ফিরছেন ক্রেতারা
বিষয়:কৃষি মন্ত্রণালয় চ্যানেল আই চ্যানেল আই অনলাইন সবজি মেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…