ফুটবল

বিশ বছর পরেও জয় পাওয়া হল না বাংলাদেশের

বাংলাদেশ ও ভারতের ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে খেলছে, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুরো ম্যাচে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভীতি ছড়িয়েছে মঙ্গোলিয়ার রক্ষণে। তবে লক্ষ্যভেদ করতে পারেননি একবারও। বিশ বছর পর ঘরের মাঠে পেয়েও মঙ্গোলিয়াকে তাই হারাতে পারেনি লাল-সবুজের দল।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। কুড়ি বছর আগে দুদলের শেষ লড়াইটি ড্র হয়েছিল ২-২ গোলে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেছে বাংলাদেশ। বেশকিছু আক্রমণে মঙ্গোলিয়ার রক্ষণে ভয় ধরালেও সফলতা আনতে পারেননি ইব্রাহিম-সুমনরা।

ম্যাচের ১৫তম মিনিটে ইয়াসিনের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যে শট নিতে ব্যর্থ হন ইব্রাহিম। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে জামাল ভূঁইয়ার ক্রস থেকে গোল করার সহজ সুযোগ হারান সুমন রেজা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। একের পর এক সুযোগ পেয়েও অবশ্য জাল খুঁজে নিতে পারেননি কেউই। ৬১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ইয়াসিনের দুর্দান্ত শট মঙ্গোলিয়ান গোলরক্ষকের দেয়ালে আটকায়।

ম্যাচের ৭১তম মিনিটে রিমনের ক্রসে জামালের ফ্লিক একটুর জন্য লক্ষ্যভেদ করনি। ৯৫তম মিনিটে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন রায়হান। গোলবারের সামনে থেকে তার নেয়া শটটি লক্ষ্যে ছিল না। শেষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

বিষয়:জামাল ফিফা প্রীতি ম্যাচ বাংলাদেশ মঙ্গোলিয়া সুমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…