অন্যান্য খেলা

বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সুয়েটেক

টেনিস খেলোয়াড় সুয়েটেক জেতার উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় সুয়েটেক জেতার পর উল্লাস প্রকাশ করছেন, তিনি ক্যাপ পরেছেন এবং টেনিস র‍্যাকেট ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ামি ওপেনের শিরোপা জিতে পোল্যান্ডের টেনিস তারকা ইগা সুয়েটেক বিশ্ব টেনিসের মেয়েদের এককের শীর্ষস্থানে উঠে এসেছেন। গত শুক্রবার সুইজারল্যান্ডের ভিক্টোরিজা গোলুবিককে ৬-২ ও ৬-০ ব্যবধানে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে ওঠেন সুয়েটেক।

চলতি সপ্তাহে সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণা দেয়া তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী অ্যাশলে বার্টিকে টপকে সুয়েটেক এক নম্বর অবস্থানে চলে এলেন।

মিয়ামি ওপেন জয়ের পর সুয়েটেক বলেন, ‘একেবারেই অবাস্তব। এগুলো সবচেয়ে বিশেষ মুহূর্ত, যা আপনি সারাজীবন মনে রাখবেন। অপরদিকে, ম্যাচটি অন্য একটি স্বাভাবিক ম্যাচের মতোই ছিল।’

২০ বছর বয়সী এই পোলিশ তারকা বলেন, ‘আমি সত্যিই সেই মুহূর্তটি কল্পনা করিনি। কারণ সত্যি বলতে আমি প্রতিদিন কাজ করছিলাম এবং ভালো টেনিস খেলছি। তবে আমার কখনোই দৃঢ় বিশ্বাস ছিল না যে এটি বাস্তবে ঘটতে পারে। তাই এটি আমার জন্য আরও বেশি অবাস্তব।’

প্রথম পোলিশ নারী হিসেবে টেনিস র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান অর্জন করলেন সুয়েটেক। ২০২০ সালে তিনি ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে ছিলেন সেমিফাইনালিস্ট।

২০০৯ সালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির পর তিনি প্রথম খেলোয়াড়, যিনি ২১ বছর বয়সের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ বা তার বেশি শিরোপা জিতেছেন।

বিষয়:ইগা সুয়েটেক টেনিস পোল্যান্ড সুয়েটেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…