আন্তর্জাতিক

বিশ্বব্যাপী ফেসবুক বিভ্রাট

কাজ করছে না হোয়াটসআপ-ইনস্টাগ্রাম

ফেসবুক ও ইনস্টাগ্রাম লোগো, বিশ্বব্যাপী বিভ্রাটের কারণে অ্যাকাউন্ট অ্যাক্সেস সমস্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক ও ইনস্টাগ্রাম লোগো, বিশ্বব্যাপী বিভ্রাটের কারণে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশে সমস্যা দেখা দিয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশসহ বিভিন্ন দেশে হঠাৎ করে ফেসবুক, হোয়াটসআপ ও ইনস্টাগ্রাম বিভ্রাটের শিকার হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার পর থেকে এ সমস্যা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

মূলত ফেসবুক পেজ ও প্রোফাইলে প্রবেশ করা যাচ্ছে না। কেউ স্ক্রলিং করতে গেলে সাময়িক সংকটের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে সমাধানে কাজ করছে বলে জানায়৷ একই সমস্যা মেসেঞ্জার, হোয়াটসআপ ও ইনস্টাগ্রামে দেখা গেছে।

ফেসবুক কর্তৃপক্ষ এবিষয়ে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, আমরা আশঙ্কা করছি যে, একটি গোষ্ঠী আমাদের অ্যাপে অনুপ্রবেশের চেষ্টা করছে। আমরা দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরতে কাজ করছি। অনাকাঙ্ক্ষিত এই সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

মূলত এই তিনটিই ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় সামাজিক য়োগযোগ মাধ্যম।

বিষয়:ইন্সটাগ্রাম ফেসবুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…