আন্তর্জাতিক

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে

করোনাভাইরাসে আক্রান্তের মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসে আক্রান্তের মৃতদেহ নিয়ে হাসপাতালে থেকে বের হচ্ছেন, সবাই মাস্ক ও পিপিই পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ লাখ ৪০ হাজার ৬৬০ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ১৭ লাখ ৩৯ হাজার ১৭১ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৪৫ লাখ ৫৫ হাজার ৩৩৯ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৯৭৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৬৬ লাখ ৪২ হাজার ৩৬৬ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিষয়:ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার করোনাভাইরাস বিশ্বব্যাপী করোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…