ক্রিকেট

বিশ্বজয়ী তামিমের ঝড়ো সেঞ্চুরি

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানরা মাঠে খেলছে, দর্শকরা দূরে বসে দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে খেলোয়াড়রা ব্যাটিং ও বোলিং করছে, দর্শকরা দূরে বসে ম্যাচ উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম সেশনেই ৫ উইকেট হারানো বিসিবি একাদশ বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে পাল্টা আক্রমণ শানিয়ে। অধিনায়ক আল-আমিনকে সঙ্গী করে দেড়শত পেরোনো জুটিতে এগোনোর পথে যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নিয়েছেন সেঞ্চুরি।

বুধবার ব্যাটিংয়ে নেমে একসময় ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে বসা বিসিবি একাদশ আর কোনো উইকেট না হারিয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত তুলে ফেলেছে ২৬২ রান।

বাঁহাতি তামিম সেঞ্চুরি তুলেছেন ৮৭ বলে। ৫টি ছয় ও ১০টি চারে ইনিংস সাজিয়ে ১০৮ রানে অপরাজিত আছেন। আল-আমিন ৯১ রানে ছুটছেন সেঞ্চুরির দিকে। দুজনের অবিচ্ছিন্ন জুটিটি ১৯৩ রানের।

প্রথমদিনে ৭ উইকেটে ২৯১ রান তোলা জিম্বাবুয়ে ম্যাচের দ্বিতীয় ও শেষদিনে আর ব্যাটিংয়ে নামেনি। বোলিং অনুশীলন সেরে নিতে সকালেই ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বিসিবি একাদশকে। তরুণদের নিয়ে গড়া দলটি ২৬ ওভারে ৫ উইকেটে ৮৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায়।

ফিরে চড়াও হয় সফরকারী বোলিংয়ের উপর। আল-আমিন তবু রয়েসয়ে এগিয়েছেন, তামিম ব্যাটকে তলোয়ার বানিয়ে ছোটেন নির্ভার থেকে। চা বিরতির পর তুলে নেন শতক।

বিষয়:আল-আমিন জুনিয়র বিকেএসপি বিসিবি একাদশ শাহাদাত শাহাদাত হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…