ক্রিকেট

শ্রীলঙ্কার অনুশীলন ম্যাচে বৃষ্টির বাগড়া

শ্রীলঙ্কার অনুশীলন ম্যাচে বৃষ্টির কারণে খেলা বন্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনুশীলন ম্যাচে বৃষ্টির কারণে মাঠে অপেক্ষমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন হয়েছে দারুণ। সাভারে বিকেএসপির মাঠে সফরকারী শ্রীলঙ্কার অনুশীলন ম্যাচ পড়েছে বৃষ্টির খপ্পরে। বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করুণারত্নের দল ব্যাটিং করতে পেরেছে মাত্র ৮.৩ ওভার।

খেলা শুরু হয়েছিল সকাল ১০টায়। টস জিতে আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা ১ উইকেট হারিয়ে ১৪ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। দুপুর আড়াইটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

বুধবার ম্যাচের দ্বিতীয় ও শেষদিন। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এটিই লঙ্কানদের একমাত্র প্রস্তুতি ম্যাচ।

দলীয় ৬ রানে করুণারত্নের (২) উইকেট হারায় সফরকারী দল। লঙ্কান অধিনায়ককে আউট করেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ক্যাচ নেন উইকেটরক্ষক এনামুল হক বিজয়। আসিথ ফার্নান্দো ৭ ও কুশল মেন্ডিস ৫ রানে অপরাজিত আছেন।

টেস্ট দলের ক্রিকেটারদের মধ্যে একমাত্র মোসাদ্দেক হোসেন সৈকত প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলছেন। মূল দলের বাকি সদস্যরা চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছেন।

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু সিরিজের প্রথম টেস্ট। পরেরটি মিরপুরে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বিষয়:চট্টগ্রাম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট বিসিবি একাদশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…