ক্রিকেট

বৃষ্টিতে ভাসল শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচ

বৃষ্টির কারণে ঢেকে রাখা হয়েছে ক্রিকেট মাঠের প্যাভিলিয়ন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেট মাঠে বৃষ্টি ওয়াটারপ্রুফ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কার প্রস্তুতি হল না মোটেও। অনুশীলন ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। বিকেএসপিতে বৈরি আবহাওয়ার মাঝে খেলা হয়েছে মাত্র ১৮.২ ওভার। এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ৫০ রান।

মঙ্গলবার ম্যাচের প্রথমদিন বিসিবি একাদশের বিপক্ষে দিমুথ করুণারত্নের দল ব্যাটিং করতে পারে সবে ৮.৩ ওভার। বুধবার আরও ৯.৫ ওভার হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় দুপুরে ম্যাচটি ড্র ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রেফারি।

আগেরদিন দলীয় ৬ রানে করুণারত্নের (২) উইকেট হারায় সফরকারী দল। লঙ্কান অধিনায়ককে আউট করেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ক্যাচ নেন উইকেটরক্ষক এনামুল হক বিজয়। দ্বিতীয় দিনে আসিথ ফার্নান্দো ২৬ ও কুশল মেন্ডিস ২২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সফরে এসে মিরপুরে একদিন অনুশীলনের পর অনুশীলন ম্যাচে নামে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার তারা যাবে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু বাঘ-সিংহের লড়াই।

স্বাগতিক দল ক্যাম্প করছে চট্টগ্রামে। বুধবার মুমিনুল হকের দলকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

বিষয়:চট্টগ্রাম বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট বিকেএসপি বিসিবি একাদশ মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…