চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতির ম্যাচের দলে বিজয়, অধিনায়ক মিঠুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৭, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১০-১১ মে বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে রান করার সুবাদে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। নেতৃত্ব দেবেন জাতীয় দল থেকে বাদ পড়া মো: মিঠুন।

প্রথম শ্রেনির ক্রিকেটে দারুণ পারফর্ম করা অমিত হাসান, জাকির হাসানদের পাশাপাশি আছেন টেস্ট দল থেকে সম্প্রতি বাদ পড়া সাদমান ইসলাম, আবু জায়েদ।

এছাড়াও অনূর্ধ্ব-১৯ দল থেকেও ক্রিকেটার ডাকা হয়েছে। শ্রীলঙ্কা বিপক্ষে ঘোষিত টেস্ট দলে থাকা ক্রিকেটারদের মধ্যে এই দলে রয়েছেন শুধু মোসাদ্দেক হোসেন সৈকত। এ ব্যাটার শেষ মুহুর্তে স্কোয়াডে অন্তর্ভূক্ত হন।

রোববার দুপুরে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। তারা মিরপুরে অনুশীলনের পর বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলে প্রথম টেস্টের ভেন্যুতে যাবে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। বাংলাদেশ দল অনুশীলন ক্যাম্প করবে চট্টগ্রামে। ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার সন্ধ্যায় বন্দরনগরীতে যাবে মুমিনুল হকের দল।

বিসিবি একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দীপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কাবিকেএসপিবিসিবি একাদশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল

পরবর্তী

মোস্তাফিজের অবশ্যই টেস্ট খেলা উচিত: সুজন

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের অবশ্যই টেস্ট খেলা উচিত: সুজন

বাজারে তেলের বোতল ও প্যাকেটের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেড়েছে তেলের দাম, কমেনি মানুষের আক্ষেপ

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT