আন্তর্জাতিক

বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ ও মৃত্যু

করোনাভাইরাস

জনসমাগমে মানুষজন মাস্ক পরে করোনার সতর্কতা অবলম্বন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমে মানুষজন মাস্ক পরে করোনার সতর্কতা অবলম্বন করছে, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা।. Channel i News – চ্যানেল আই নিউজ

একদিনের ব্যবধানে বিশ্বজুড়ে করোনাভাইরাসে নতুন সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ১৬ লাখ মানুষ। এসময়ে মৃত্যু হয়েছে ৮ হাজারের বেশি।

বাংলাদেশ সময় শনিবার সকাল ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে ১৬ লাখ ১০ হাজার ২৮৭ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৫৯ জনের।

এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল ১৭ লাখ ৬৬ হাজার ১৮১ জন। এই সময়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছিল ৯ হাজার ৭৫৯ জনের।

সংক্রমণের দিক দিয়ে বিশ্বে প্রথম অবস্থানে উঠে এসেছে জার্মানি। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৯৯ জন। আর মারা গেছেন ২৩৫ জন।

আক্রান্তের দিক থেকে এদিন বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ায় নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৬০ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৭৮৭ জনের।

নতুন সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ৯০ হাজার ১৯৯ জন। মৃত্যু হয়েছে ৭৮১ জনের।

যুক্তরাষ্ট্রের আক্রান্তের হার আবার বাড়তে শুরু করেছে। মৃত্যুর হিসাবে তালিকায় শীর্ষে অবস্থান করছে দেশটি। যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৫৮ জন। সেখানে মৃত্যু হয়েছে ১৮৫৩ জনের।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ২১০ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৯ লাখ ৫৬ হাজার ৩২৫ জন।

বিষয়:করোনা ভাইরাস করোনা সংক্রমণ জার্মানি ব্রাজিল যুক্তরাষ্ট্র রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…