হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডিং ব্রিজে অবতরণকরা ওই ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
এ বিষয়ে ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাজ্জাদ হোসেন জানান, সকালে বিমানটি অবতরণের পর আমরা তল্লাশি করে একটি সিটের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫ কেজি ৮ শ গ্রাম ওজনের ৫০টি সোনার বার উদ্বার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনানুগ ব্যবস্থা নিয়েছে।







