হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ভিওআইপি যন্ত্রপাতি আটক করেছে শুল্ক গোয়েন্দারা। দুটি আলাদা অভিযান চালিয়ে আজ এ সকল অবৈধ পণ্য আটক করা হয়। আটককৃত যন্ত্রপাতির আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে।
গত জুলাইয়ের ৩০ তারিখে মিথ্যা তথ্যে এ সকল পণ্য হংকং এবং চীন থেকে বাংলাদেশে আনা হয়। এ সকল পন্য আমদানি নিয়ন্ত্রিত হওয়ায় আগে থেকে বিটিআরসি নেওয়ার বিধান রয়েছে। কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি বলে গোয়েন্দা সূত্র থেকে জানানো হয়েছে।
১৫ সেটে আনা এসকল যন্ত্রপাতি এয়ারফ্রেইট এর ১নং গেইট দিয়ে খালাস নেওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা দলের একটি দল গেটের বাইরে অবস্থান নেয় এবং পণ্য গুলো আটক করা হয়।
আইটি বিশেষজ্ঞ এর মতে GEPON OLT একটি রাউটার যা সরাসরি VOIP এর কাজে ব্যবহার করা হয়।এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেমের অপব্যবহার করে রাষ্টীয় নিরাপত্তা হুমকিসহ সাইবার ক্রাইম করা সম্ভব।

পণ্যগুলো খালাস করছিলো C&F এজেন্ট রূপসিয়া ট্রেড ইন্টারন্যাশনাল। আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।







