অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে ময়মনসিংহে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় শহরের সানকিপাড়ার নয়ন মণি মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
সে সময় ভিওআইপি সরঞ্জাম, জাতীয় পরিচয়পত্র ও বিপুল মোবাইল সিম উদ্ধার করা হয়। পরে আটকদের কোতোয়ালী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।







