চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবের ফ্যান্টাসি: ইংলিশ ভার্সন

সাঈফ ইবনে রফিকসাঈফ ইবনে রফিক
১২:০৭ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৬
মতামত
A A

১. আপনার বুদ্ধিজীবী যিনি তরুণদের মিসগাইড করতে ভালোবাসেন, ফতোয়া দিলেন: জিহাদ, ক্রুসেড আর শ্রেণী সংগ্রাম– বিভিন্ন পার্সপেক্টিভে একই মাল। তখন ফার্মে বেড়ে ওঠা শহুরে মুরগিগুলো হলিউড-বলিউড দেখে দেখে বিপ্লবের ফ্যান্টাসিতে মগ্ন!

দাড়িওলা চে গুয়েভারাকে দেখে হয়তো তালেবান নেতাই ভাবছে এই এ প্লাস জেনারেশন। এদের কাছে সমাজ পরিবর্তনে সশস্ত্র বিপ্লবটাই আসল, আদর্শটা থিওরিটিক্যাল– অনেক পড়াশোনার ব্যাপার।

২. প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাদুর্ভাবে যখন টিনেজারদের মোরাল ভ্যালুজ চাগান দেয়, তখনই এই টার্গেটদের বোঝানো হয়– তুই অনেক পাপের ফসলরে বাপ। তোর বাপ চুরি-ঘুষ-দুর্নীতি এতো এতো করেছে বলেই আজ তুই এতো আরাম-আয়েশের-পাপময় জীবন উপভোগ করছিস। পরকালের হিসাব ফাঁকি দেয়ার একমাত্র রাস্তা, ইসলামি আন্দোলনের পথে শহীদ হওয়া। জান্নাতে এর চেয়ে হাজারগুণ বেশি আরাম-আয়েশ। বিপ্লবের ফ্যান্টাসিতে আক্রান্ত টার্গেটরা তখন জেহাদে আকৃষ্ট হয়। তাদের লাইফস্টাইলের সাথে মিলিয়ে জেহাদের ইজমা-কিয়াস রিফর্মেশনও চলছে। এখন সেক্স জেহাদ আছে, আইএস নিয়ন্ত্রিত ইরাক-সিরিয়ায় জেহাদি
ড্রাগসও আছে!

৩. আমার বদ্ধমূল ধারণা ছিল, বাংলাদেশিরা আত্মঘাতী জঙ্গি হবে না। এদের ক্যারেক্টারে এতো ‘ঈমান’ নাই। আর যার সত্যিই ঈমান আছে, সে আত্মঘাতী হয় ক্যামনে? লেবানন বা জর্দানে জাতিসংঘ রিফিউজি ক্যাম্পে বেড়ে ওঠা ফিলিস্তিনি প্রজন্মের জীবনবোধই দাঁড়ায় না, ভবিষ্যতহীন হতাশ জীবনে হয়তো তারা আত্মঘাতী হতে রাজি হবে; কিন্তু বাংলায়তো সেই কমপ্লেক্স নেই। আত্মঘাতী হামলার ব্রান্ডিংয়ে তালেবান বা আলকায়েদার চেয়ে আইএস এক্ষেত্রে বেশ স্মার্ট। ‘আত্মঘাতী’ এমনই একটা মহান আত্মত্যাগ, এই ত্যাগের জন্য প্রয়োজনে তুমি ড্রাগসও নিতে পারো! ইসলামি আন্দোলনের এই জেহাদির নামাজও পড়ার দরকার নাই, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে মরতে পারলেই হলো। সাম্প্রতিক তরুণদের সেই অদ্ভুত ইকোয়েশন– ইসলামি বিপ্লবটাই আসল, নামাজটা থিওরিটিক্যাল। আর তাই ইংলিশ মিডিয়াম স্কুলের ‘অনৈসলামিক’ ইংরেজি শিক্ষা গ্রহণ করে যে পাপ তারা করেছে, শহিদী মৃত্যুর মধ্য দিয়ে শোধ করলো।

৪. চে গুয়েভারার মুখছাপা টি-শার্ট পইরা যে ইংলিশ মিডিয়াম পোলাপাইন জেহাদে জড়াইতেছে, তাদের মধ্যে এক আশ্চর্য হিরোইজম কাজ করতেছে। মগজ ধোলাই করা এই মাসুম বাচ্চাগুলোর ওপর কোনও বালিকার ক্রাশ খাওয়ায় আমি দোষের কিছু দেখি না। ধরতে হবে সেই গোড়ার বুদ্ধিজীবীদের, যারা বলে বেড়াচ্ছেন– এই জেহাদই চে গুয়েভারার সেই শ্রেণীসংগ্রামের লেটেস্ট ভার্সন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT