ফুটবল

বিপদ জেনেও মাঠে নেমে ফুটবলারের মৃত্যু

বিপদ জেনেও মাঠে নেমে ফুটবলারের মৃত্যু

আগেরদিন পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন, মাঠে নামতে নিষেধ করে দিয়েছেন চিকিৎসক। খেলতে নামলে ঘটতে পারে মৃত্যুর মতো ঘটনাও! সেই সতর্কবাণী পরদিন লঙ্ঘন করে মাঠে নেমে পড়লেন। পরিণামে মাঠেই বরণ করলেন করুণ মৃত্যু!

মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে বৃহস্পতিবার, সোয়াজিল্যান্ডের ফুটবল লিগে। গ্রিন মাম্বার বিপক্ষে মাঠে নেমেছিলেন মালান্তি চিফের বুরুন্দিয়ান ফুটবলার ফ্যাতি পাপি। খেলতে নেমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাঠেই মারা যান ২৮ বছর বয়সী এ ফুটবলার।

অথচ বিপদ হতে পারে সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন চিকিৎসক। বুধবার স্থানীয় এক পত্রিকায় সাক্ষাৎকারের শিরোনামও ছিল সেটা। কিন্তু ভালোলাগার মূল্য দিয়ে খেলতে নেমে বিপদ ডেকে আনলেন ফ্যাতি পাপি।

সোয়াজি লিগে খেলার আগে চার মৌসুম তুরস্কের দল ট্রাবজোন্সপোরে কাটিয়েছেন পাপি। তবে দলটির হয়ে কখনোই টার্কিস সুপার লিগে নামা হয়নি তার।

বিষয়:ফুটবলারের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…