ফুটবল

সাতক্ষীরায় ম্যাচে হৃদরোগে আক্রান্ত, পরে মৃত্যু নাইজেরিয়ান ফুটবলারের

সাতক্ষীরায় ম্যাচে হৃদরোগে আক্রান্ত নাইজেরিয়ান ফুটবলারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় একটি ফুটবল ম্যাচে হৃদরোগে আক্রান্ত নাইজেরিয়ান ফুটবলারের ছবি, মাঠে খেলোয়াড়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতানো সাবেক নাইজেরিয়ান ফুটবলার মাগালান উগোচুকউ মারা গেছেন। মঙ্গলবার সাতক্ষীরায় স্থানীয় এক ফুটবল টুর্নামেন্টে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন ৩৪ বর্ষী ফরোয়ার্ড। বুধবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পথচলা শুরু হয় মাগালানের। মুক্তিযোদ্ধা সংসদের হয়ে অভিষেক। পরের বছর যোগ দেন চট্টগ্রাম আবাহনীতে। একবছর সেখানে কাটান নাইজেরিয়ান তারকা।

২০১৯ সালে চট্টগ্রাম আবাহনী ছাড়ার পর দুবছর প্রিমিয়ার লিগে খেলা হয়নি মাগালানের। ২০২১ সালে ব্রাদার্স ইউনিয়নে নাম লেখান। ব্রাদার্সের হয়ে খেলেন ২০২২ মৌসুমও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিন ক্লাব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন মাগালান। ১১টি গোল ও একটি অ্যাসিস্ট আছে। যার মধ্যে মুক্তিযোদ্ধার হয়ে ১০ ম্যাচে ৬ গোল, চট্টগ্রাম আবাহনীর হয়ে ১২ ম্যাচে ৩ গোল ও একটি অ্যাসিস্ট এবং ব্রাদার্সের হয়ে ১২ ম্যাচে ২ গোল করেছেন।

বিষয়:চট্টগ্রাম আবাহনী নাইজেরিয়া ফুটবলারের মৃত্যু মৃত্যু সাতক্ষীরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…