ফুটবল

ফুটবলারের ‘হাতে’ ফুটবলার খুন

ফুটবলারের ‘হাতে’ ফুটবলার খুন

তরুণ এক ফুটবলারের মৃত্যুতে শোক চলছে আর্জেন্টিনায়। রাস্তায় সংঘর্ষে নিহত হয়েছেন ২৫ বছরের রিভারপ্লেট গোলকিপার ফাকুন্দো সেপিন্ডোলা। তার খুন হওয়ার পেছনে অভিযোগ উঠেছে আরেক ফুটবলার নাহুয়েল ওভেইডোর বিরুদ্ধে।

সেপিন্ডোলা রিভারপ্লেটের যুব প্রকল্পের খেলোয়াড় ছিলেন। গত তিন বছর ধরে খেলেন আলমাগরোতে। সম্প্রতি জাতীয় দলের ‘বি’ টিমেও জায়গা পেয়েছিলেন।

আর্জেন্টিনার স্থানীয় মিডিয়ার বরাতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, রোববার দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় এক মারামারি সময় ছুরিকাঘাত করা হয় সেপিন্ডোলাকে। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে আছেন ফুটবলার নাহুয়েল ওভেইডোও। প্যারাগুয়ের এই ফুটবলার খেলেন আর্জেন্টিনার ক্লাব সান টেলমোতে।

মারামারির কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। তবে এই ঘটনায় যে ওভেইডো জড়িত সেটা জানিয়েছে তারা।

এর আগেও বিতর্কে জড়িয়েছেন ওভেইডো। ডাকাতির অভিযোগে তিন বছরের জন্য বরখাস্তও হয়েছিলেন ২৮ বছরের এই প্যারাগুইয়ান ফুটবলার।

বিষয়:আর্জেন্টিনা ফুটবল ফুটবলারের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…