চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা ভিসায় স্কলারশিপসহ রাশিয়ায় আন্তর্জাতিক যুব-শিক্ষার্থী উৎসব

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১:০৩ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৬
শিক্ষা
A A

তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক উৎসব ওয়ার্ল্ড ফেস্টিভাল অব ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস শুরু হতে যাচ্ছে ২০১৭ সালে অক্টোবরে। এবারের ফেস্টিভালটির আয়োজন করছে রাশিয়া।

বিশ্বের ১৫০টি দেশ থেকে তরুণ ও শিক্ষার্থীরা এই ফেস্টিভালে অংশ নেয়ার জন্য আবেদন করতে পারবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনে রাশিয়ার তরুণ ও শিক্ষার্থী সংগঠনগুলো ফেস্টিভালটি রাশিয়ায় করার জন্য আবেদন জানালে পরিচালনা সংগঠন ওয়ার্ল্ড ফেডারেশন অব ডেমোক্রেটিক ইয়ুথ রাশিয়ার সোচিতে এটি আয়োজনের অনুমতি দেয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, আনুষ্টানিক ও মুক্ত আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বৈশ্বিক যোগাযোগ স্থাপনের প্ল্যাটফর্ম এই ফেস্টিভাল।

যা যা থাকছে:

  • বিদেশি অংশগ্রহণকারীদের জন্য বিনা ভিসায় রাশিয়ায় প্রবেশ
  • অনন্য শিক্ষাদান ও আলোচনা অনুষ্ঠান
  • বিশ্বমানের প্রফেশনালদের মাধ্যমে মার্স্টার ক্লাস এবং সৃজনশীল কর্মশালাগুলোতে হাতেকলমে দক্ষতা শিক্ষা
  • রুশ সংস্কৃতির নানাদিক: ব্যালে, আইস শো, চলচ্চিত্র উৎসব, জ্যাজ উৎসব, সার্কাস
  • লাইফস্টাইল প্রোগ্রাম: স্ট্রিট ড্যান্স, স্বাস্থ্যকর জীবনধারা, জগিং, কর্মপ্রস্তুত দেহমন তৈরির উপযুক্ত কাঠামো শিক্ষা
  • ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে সঙ্গীত
  • বিশাল আন্তর্জাতিক ইভেন্টে ১৫০টি দেশের সমমনা মানুষদের সঙ্গ
  • হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ সব শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সংশ্লিষ্ট পরিসরে অংশ নেয়ার সুযোগ।

এবং এ সব কিছুর খরচ বহন করবে আয়োজক রাষ্ট্র রাশিয়া।

Reneta

যারা অংশ নিতে পারবেন:

১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্মঠ জীবনধারার অধিকারীরা এই ফেস্টিভালে অংশ নিতে পারবেন। মোট ২০ হাজার অংশগ্রহণকারীকে নিয়ে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ফেস্টিভাল অব ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস।

ওই বয়সসীমার মধ্যে বিভিন্ন এনজিও’র সঙ্গে সংশ্লিষ্ট তরুণ নেতৃত্ব, সাংবাদিক, সৃজনশীল, শিল্পমনা (সঙ্গীতশিল্পী, লেখক, চিত্রশিল্পী, পরিচালক ইত্যাদি), ক্রীড়া ক্লাবের প্রধান, প্রকৌশলী, রাজনৈতিক দলের তরুণ নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী প্রশাসনের প্রধান, বিজ্ঞানী (সমাজ, মানবাধিকার, অর্থনীতি, প্রাকৃতিক এবং প্রযুক্তি  বিষয়ক), উদ্যোক্তা, রাশিয়ার দেশি এবং বিদেশি নবীনেরা, যারা রাশিয়ান ভাষা শিখছেন বা রাশিয়ান সংস্কৃতিতে আগ্রহী, তারা আবেদন করতে পারবেন।

যেভাবে অংশ নেয়া যাবে:

ওয়েবসাইটের নির্দিষ্ট অংশ থেকে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে ২০১৭ সালের এপ্রিলের মধ্যে পাঠাতে হবে। এরপর ব্যক্তিগত অ্যাকাউন্টে সেই আবেদনের অগ্রগতি খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর ফলাফল জানিয়ে দেয়া হবে।

আবেদনকারীর আবেদনপত্র নিজ নিজ দেশের ন্যাশনাল প্রিপারেটরি কমিটির কাছে প্রথমে পাঠানো হবে। ফলাফল ঘোষণার পর নিসর্বাচিত হলে সেখান থেকে ডাকা হবে এবং অন্যান্য ব্যবস্থা নেয়া হবে।

ওয়েবসাইটে যেতে ক্লিক করুন এখানে।

সরাসরি রেজিস্ট্রেশন পেজে যেতে ক্লিক করুন এখানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা জটিলতা: মালয়েশিয়ার বিমানে বোর্ডিং পাস নিয়েও ওঠেননি ৭৬ যাত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT