আন্তর্জাতিক

বিতর্কিত ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ ঘোষণা

বিতর্কিত ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ ঘোষণা

নিজের দাতব্য ফাউন্ডেশন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রাম্প ফাউন্ডেশন’ নামের এই দাতব্য সংস্থার কর্মকাণ্ড নিয়ে বেশ আগে থেকে আইনি তদন্ত চলছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে অর্থ দেয়ার ইস্যুটিও এই তদন্তের অধীনে আছে।

দেশের সঙ্গে যে কোনো ধরণের স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্বের উদ্ভব হওয়াটাও এড়িয়ে যেতে চান বলেই এই পরিকল্পনা করা হয়েছে বলে জানান ট্রাম্প।

শনিবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ফাউন্ডেশনটি পুরোটা সময় জুড়ে অসংখ্য ভালো কাজ করেছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইন প্রয়োগকারী কর্মকর্তা ও শিশুসহ অগণিত যোগ্য

ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি
ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি

ব্যক্তি ও গোষ্ঠীর সহায়তায় লাখ-কোটি ডলার ব্যয় করেছে এটি।

যাইহোক, প্রেসিডেন্ট হিসেবে আমার ভূমিকার সঙ্গে এর যে কোনো ধরণের দ্বন্দ্ব এড়াতে আমি সিদ্ধান্ত নিয়েছি, জনসেবার প্রতি আমার তীব্র ইচ্ছাকে আমি অন্য উপায়ে পূরণ করব।”

ফাউন্ডেশনের কর্মকাণ্ডে সম্ভাব্য ‘অসঙ্গতি’র ব্যাপারে তদন্ত করছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। যদিও এমন কোনো অসঙ্গতির কথা ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, তদন্ত কাজ চলমান অবস্থায় ফাউন্ডেশন বন্ধ করা যাবে না।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…