বিজয় দিবসে বিশেষ ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও একজন মহিলা অতিথি বিজয় দিবসের বিশেষ ডাকটিকিট উদ্বোধন করেন, উভয়ই হাস্যোজ্জ্বল।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মহান বিজয় দিবস ২০১৭’ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড শনিবার সকাল ৭:৪০ মিনিটে গণভবনে অবমুক্ত করেন।
ডাকটিকিট অবমুক্ত অনুষ্ঠানে মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রেস সচিব ইহসানুল করিম, ডাক সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






