অপরাধ

বিজিবি ‘সোর্স’কে গুলি করে হত্যা

জনপ্রিয় ব্যক্তি আহত, হাসপাতালে চিকিৎসাধীন, বেশ কয়েকজন চিকিৎসক ও স্বজনরা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, বেশ কয়েকজন চিকিৎসক ও স্বজনরা পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে নিজ বাড়িতে  ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নিহত ব্যক্তির নাম হযরত আলী বিশ্বাস (৫৬)। তিনি বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাতেই হযরত আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হযরত আলীর ছেলে তৌফিক হাসান নাঈম বলেন, ‘রাতে বিকট শব্দ ও তার মায়ের চিৎকারে পাশে শোবার ঘরে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় বাবার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।’

তিনি জানান, তার বাবা কৃষি কাজের পাশাপাশি বিজিবিকে চোরাচালান সংক্রান্ত খবর দিতেন। সীমান্ত এলাকার চোরাকারবারীরা ঘরের জানালা দিয়ে গুলি করে তার বাবাকে হত্যা করেছে।

নিহতের প্রতিবেশীরা জানান, চলতি মাসে সীমান্তবর্তী নাস্তিপুর ও তার আশপাশের এলাকা থেকে বিজিবি বেশ কয়েকটি অবৈধ স্বর্ণের বড় চালান আটক করে। তারই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ এইচ.এম.লুৎফুল কবির সাংবাদিকদের বলেন, হযরত আলী বিশ্বাস বিজিবিকে চোরাচালান বিষয়ে খবর দিতেন। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে- তা এখনই বলা যাচ্ছে না।

বিষয়:চুয়াডাঙ্গা চোরাচালান বিজিবি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…