আদালত

বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য: বিএনপি নেতা হাবিবকে হাইকোর্টে তলব

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী ও সুন্দর পরিবেশ সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাইকোর্টের একজন বিচারপতিকে নিয়ে অবমাননাকর বক্তব্য ইউটিউব-ফেসবুকে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৬ নভেম্বর হাবিবুর রহমানকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্ব:প্রণোদিত এই আদেশ দেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

রাষ্ট্র পক্ষের আইনজীবী কাজী মঈনুল বলেন, ‘বিএনপি নেতা হাবিবুবর রহমান হাবিবের বক্তব্যের লিংক ইউটিউব ও ফেসবুকে প্রচারিত হতে থাকলে বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টিতে আসে। এরপর বিষয়টি আজ হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এলে আদালত রুল সহ হাবিবুর রহমানকে তলব আদেশ দেন।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান আরও বলেন, ‘হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান সম্পর্কে যে বক্তব্য দেয়া হয়েছে সেটা এতটাই অশালীন যে, স্বাভাবিকভাবে কোনো শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্বের কথার সাথে তা যায় না।’

বিষয়:বিএনপি হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…