চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসটিআইকে সত্যিই আর ম্যানেজ করা যাবে না?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:২৯ অপরাহ্ণ ২০, মে ২০১৯
সম্পাদকীয়
A A

দেশের বড় বড় কোম্পানিগুলোর খাদ্যপণ্যে ভেজালের খবর নিয়ে উচ্চ আদালত থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে যখন তুমুল আলোচনা, ঠিক সেই সময় সাহসী এক উচ্চারণ করলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সোমবার এক অনুষ্ঠানে জাতিকে অভয় দিয়ে তিনি বললেন, নিম্নমানের বা ভোজাল পণ্য নিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) ‘ম্যানেজ’ করে পার পাওয়ার দিন এখন আর নেই।’

রাজধানীর তেজগাঁয়ের ওই অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, ‘বিএসটিআইয়ের কার্যক্রম এরই মধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে, সাধারণ মানুষরে অনেকেই জানতো না নিম্নমানের সামগ্রীতে এতো এতো ভেজাল রয়েছে, তারা কিন্তু এখন নড়েচড়ে বসেছে।’

এটা ঠিক, উচ্চ আদালতের নির্দেশে বিএসটিআইয়ের মানের পরীক্ষায় অনুত্তীর্ণ বিভিন্ন কোম্পানির ৫২টি খাদ্যপণ্য বিক্রি ও উৎপাদন বন্ধের বিষয়টি অনেকেরই চোখ খুলে দিয়েছে। যেসব ভোক্তা চোখ বন্ধ করে ওইসব কোম্পানির ওপর আস্থা রেখে পণ্য কিনতেন, এখন তারা সংশয় আর শঙ্কায় বাছ-বিচার করছেন।

তবে আমরা অনেকেই জানি, শিল্পমন্ত্রী আজ যে প্রতিষ্ঠানটির কথা গর্ব করে বলছেন; সেই প্রতিষ্ঠানেরই কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারির সঙ্গে যোগসাজশে বছরের পর বছর ধরে কিছু কোম্পানি তাদের মানহীন-ভেজাল পণ্য মানুষের পেটে ঢুকিয়ে দিয়েছে। তাদেরকে ম্যানেজ করা গিয়েছে বলে, এই কুকর্মটি এত এত বছর ধরে চলেছে, হয়তো চলছেও কিংবা ভবিষ্যতেও চলবে।

প্রকৃত বিষয় হলো, জাতীয় মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআইকে তার প্রকৃত ভূমিকা এবং দায়িত্ব পালন করতেই হবে। তা না হলে জাতির মুক্তি নেই। কেননা হঠাৎ হঠাৎ উচ্চ আদালতের নির্দেশে দু’একটি ক্ষেত্রে ‘সঠিক দায়িত্ব পালন’ করা ভেজাল বন্ধে কোনো স্থায়ী সমাধান না। নৈতিকতা, পেশাগত দক্ষতা আর সততা থাকলেই নিম্নমানের ও ভেজাল পণ্যের বিরুদ্ধে আসল হাতিয়ার।

আমরা মনে করি, বিএসটিআই নিজে ঠিক না হলে, ভেজালের সঙ্গে জড়িত কোম্পানিকে ঠিক করা সম্ভব না। কেননা দিন শেষে তাদের কাছে মুনাফাই আসল কথা, তা যে কোনো উপায়েই হোক না কেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্যে ভেজালবিএসটিআইভেজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT