চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি রাজাকারের পক্ষ নিল: হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেছেন, ‘রাজাকারের তালিকা কেন-এ প্রশ্ন করে বিএনপি আবারও রাজাকারের পক্ষ নিয়েছে এবং নিজেদের মুখোশই উন্মোচন করেছে।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির সভার পূর্বে ‘স্বাধীনতার ৪৮ বছর পর রাজাকারের তালিকা কেন’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেব তার এ বক্তব্যের মধ্যে দিয়ে রাজাকারদেরই পক্ষ নিয়েছেন। আমরা এতদিন ধরে বলে আসছি, বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক এবং তাদের দলের চেয়ারপারসন পাকিস্তানিদের দোসর ছিলেন। এবং তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। আজ রাজাকারের তালিকা প্রকাশের পর মির্জা ফখরুল সাহেব কেন তালিকা প্রকাশ হলো-এ প্রশ্ন রেখে রাজাকারদের পক্ষ অবলম্বন করে নিজেদের মুখোশই উন্মোচন করেছেন।’

‘কারণ রাজাকারের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, রাজাকারদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তারা বিএনপি ও তাদের সহযোগী এবং সেজন্যই এ তালিকা প্রকাশে তাদের এত গাত্রদাহ’, বলেন আওয়ামী লীগ প্রচার সম্পাদক।

এসময় ‘তালিকায় কিছু ভুল রয়েছে’ বলে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কিছু ভুল রয়েছে, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজেও বলেছেন এবং ভুলগুলো অবশ্যই শুধরে নেবার সুযোগ আছে। তবে এ ভুলগুলো কেন হলো, কিভাবে হলো, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কেউ করেছে কি না, তা অনুসন্ধান করে বের করা হবে।’

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে এদিনের প্রচার উপকমিটির সভা সম্পর্কে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন ‘জাতীয় সম্মেলনের তথ্যাদি council.albd.org ওয়েবসাইটে সন্নিবেশিত রয়েছে। এ সম্মেলন সামনে রেখে প্রচার উপকমিটির প্রত্যেক সদস্য আন্তরিক কাজের মাধ্যমে যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, তা সম্পন্ন হয়ে এসেছে। প্রত্যেক ডেলিগেটের জন্য যে পাটের ব্যাগ দেয়া হবে, সেখানে প্রয়োজনীয় তথ্যাদি-বক্তৃতার কপিসহ ফোল্ডার, লাল-সবুজ ক্যাপ, পানির বোতল এবং ডায়াবেটিকদের দিকে লক্ষ্য রেখে দু’টি লজেন্সও থাকবে।

Reneta

‘এছাড়া, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে পুড়িয়ে হত্যাসহ যে নজীরবিহীন সন্ত্রাস পরিচালনা করেছে এবং নানা গুজব ছড়িয়ে মানুষের মাঝে ভীতিসঞ্চারের ষড়যন্ত্র করেছে, সেগুলোর ওপর একটি তথ্যচিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছে আওয়ামী লীগ প্রচার উপকমিটি’, জানান মন্ত্রী।

‘আওয়ামী লীগকে মাতৃস্নেহ-মমতায় নেতৃত্ব দিয়ে চারবার দেশ পরিচালনায় নিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর একটি এলবাম, দলের সম্মেলন উপলক্ষে ২০ ডিসেম্বর জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র এবং গত সাড়ে দশ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার পথে অদম্য গতিরর উন্নয়নের একটি তুলনামূলক বিবরণী সম্বলিত পকেট-কার্ড প্রকাশ করা হবে’ জানান ড. হাছান।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমাম এসময় বলেন, ‘অত্যন্ত কর্মতৎপর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি দলের জন্য অনন্য ভূমিকা রেখে চলেছে। সকল গণমাধ্যম আমাদের সাথে থাকবেন বলে আমরা আশা করি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড. হাছান মাহমুদপ্রধানমন্ত্রী শেখ হাসিনারাজাকারের তালিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT