বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে হান্নান শাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় বলে খবরে জানা যায়।
সূত্র আরো জানিয়েছে, ৭৭ বছর বয়সী সাবেক এই সেনা কর্মকর্তা বিগত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। হান্নান শাহ বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন।
তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার।








