চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির মনোনয়ন পেলেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন চিঠি পেয়ে ইতোমধ্যে নোয়াখালীর পথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারি মুমিনুল ইসলাম সুজন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গতবার মওদুদ আহমদকে নিজ এলাকায় আওয়ামী লীগের লোকজন দিয়ে এলাকায় বাধা দেয়া হয়েছিল। এবার তা নেই৷ পথে পথে মানুষের ঢল নেমেছে। ব্যারিস্টার মওদুদ আহমদকে গ্রহণ করতে মানুষের স্রোত। এবার বিএনপির পক্ষে মানুষের এই স্রোত কেউ ঠেকাতে পারবে না৷’

একইভাবে মনোনয়ন চিঠি গ্রহণ করেছেন ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রংপুরে বিএনপির মনোনয়ন পেয়েছেন:

রংপুর-১: মোকারম হোসেন সুজন, ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদআলী

Reneta

রংপুর-৩: মোজাফফর আহমেদ ও রিতা রহমান

রংপুর-৪: এমদাদুল হক ভরসা

রংপুর-৫: সোলাইমান আলম ও ড. মমতাজ

রংপুর-৬: সাইফুল ইসলাম।

মনোনয়ন চিঠি প্রদানের বিষয়টি বিএনপি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিভিন্ন সূত্র মতে, আজ দুপুরের পর মনোনয়ন চিঠি দেয়া হবে গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে।

এ বিষয়ে দূরবর্তী জেলা কক্সবাজার সদর-রামু-৩ আসন থেকে মনোনয়ন প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মনোনয়ন চিঠি এখনো পাইনি। আমাকে আজকে ৩টার সময় গুলশান কার্যালয়ে যেতে বলা হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’

বিএনপি মনোনয়ন চিঠি প্রদান বিষয়ে কিছু প্রকাশ না করলেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোববারের বক্তব্য অনুযায়ী, ২৭ নভেম্বরের মধ্যে বিএনপির মনোনয়ন চিঠি প্রদান সম্পন্ন করার কথা।

আগামী ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়ার সময়সীমা৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিবিএনপি মনোনয়নবিএনপির মনোনয়নপত্রমনোনয়নমনোনয়ন ফরমলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রাউন প্লাজায় বৈশাখী মেলা ও খাদ্য উৎসব ‘এসো হে বৈশাখ’

এপ্রিল ১৩, ২০২৬

বালেন শাহের চমক: নেপালের মন্ত্রিসভার সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ

এপ্রিল ১৩, ২০২৬

ঠাকুরগাঁওয়ে উৎপাদন হচ্ছে সুপার ফুড কেনুয়া

এপ্রিল ১৩, ২০২৬

ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা আইআরজিসি’র

এপ্রিল ১৩, ২০২৬

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT