বিএনপি চেয়ায়পার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করে বলেছেন বেগম জিয়ার বক্তব্যে চলমান রাজনৈতিক সমস্যা সমাধানের আহবান ছিল।
কাউন্সিল পরবর্তী সংবাদ সম্মেলনে ‘এক নেতার এক পদ’, ভাইস চেয়ারম্যানের সংখ্যা ১৭ জন থেকে ৩৫ জন করা, প্রতিটি বিভাগে একজন করে সাংগঠনিক সম্পাদক করাসহ দলীয় গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তনের কথা বলেছেন।
খুব শীঘ্রই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন কমিটি ঘোষণা করবেন বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।







