চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়োপিক নয়, তিতুমীরের সংগ্রামী জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২০
বিনোদন
A A

নির্মিত হতে যাচ্ছে ব্রিটিশ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব তিতুমীরকে নিয়ে সিনেমা। যেখানে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ তিতুমীর হচ্ছেন চিত্রনায়ক নিরব। শুটিংয়ের আগে সোমবার এক লুক ছাড়া হয়েছে!

সেখানে নিরবের মধ্যে খুঁজে পাওয়া গেছে তিতুমীরের অবয়বে। তবে এই নায়ক চ্যানেল আই অনলাইনকে বললেন, তিতুমীর তো হওয়া সম্ভব না। তবে তার মতো হওয়া চেষ্টা করেছি। আর এটি তিতুমীরের বায়োপিকও নয়। ছবিতে দেখানো হবে তার সংগ্রাম। প্রথমেই সংগ্রামী লুক দেখিয়েছি।

প্রকাশ হওয়া লুকে তিতুমীরের সেই সংগ্রামী বিষয়টি তুলে আনার চেষ্টা করা হয়েছে বলে জানালেন আব্বাস খ্যাত এ নায়ক। নিরব বলেন, তিতুমীর হবে ঐতিহাসিক সিনেমা। ছোটবেলা ইতিহাসের পাঠ্য বইতে তাকে এবং তার বাঁশের কেল্লা পড়েছি। সেই মানুষটিকে ধারণ করে এবার সিনেমাতে আমি অভিনয় করবো। ঠিকভাবে কাজ করতে পারলে চরিত্রটি আমাকে বাঁচিয়ে রাখবে।

নিরব জানান, ইতোমধ্যে তিতুমীর সম্পর্কে নতুন করে জানার চেষ্টা করছেন। জেনেছেন সাইয়িদ মীর নিসার আলী ওরফে তিতুমীর প্রথমে ছিলেন একজন কুস্তিগির। তার দাদি তাকে তিতা খাওয়াতো। তিনি এতোই তিতা খেতে পারতেন যে তার নাম সেখান থেকে হয়ে যায় তিতুমীর।

এসব বিভিন্ন ঘটনা পর্দায় উঠে আসবে। থাকবে তার জীবনের সংগ্রাম, বাঁশের কেল্লাসহ বিভিন্ন দিক। চরিত্রটির জন্য নিরবের লুক হবে তিতুমীরের মতোই। যোগ করে বলেন, ‘তিতুমীর’ সিনেমা হাতে নেওয়ার আগে অনেক ভেবেছি। সবকিছু বুঝেই কাজটি করতে যাচ্ছি।

তিতুমীর নির্মাণ করছেন ডায়েল রহমান। তিনি লেখাপড়া করেছেন ইতিহাস নিয়ে। পরিচালক বললেন, এপ্রিলের প্রথম সপ্তাহে শুটিং করতে চাই। তবে চলমান করোনা ভাইরাসের কারণে কী হবে সেটা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। তিনি বলেন, তিতুমীর বাঁশের কেল্লা দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে ব্রিটিশদের আক্রমণে শহীদ হন তিনি। এসব বিষয় তুলে আনা হবে এই ছবিতে। সবকিছু সঠিকভাবে তুলে আনা অনেক বড় ব্যাপার। ২০১৬ সাল থেকে এটি নিয়ে গবেষণা করছেন।

Reneta

‘তিতুমীর’ ছবির চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু, সংলাপ লিখছেন ছটকু আহমেদ এবং লাইনআপ করছেন ঢাকার জাকারিয়া সৌখিন ও কলকাতার প্রদীপ কুমার বসাক। ফার্স্টলুক ডিজাইন করেছেন সাকিব শৌখিন এবং লোগো আকাশ নিবিরের।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বাঁশের কেল্লার অংশ দিয়ে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এর আগেই ছবির নায়িকাসহ অন্যান্য শিল্পীর নাম ঘোষণা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডায়েল রহমানতিতুমীরনিরবলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা আতঙ্কে জিনিসপত্র কেনার হিড়িক, দাম নিয়ন্ত্রণে রাখার দাবি

পরবর্তী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোদির শ্রদ্ধা

পরবর্তী
রোববার ভারতে 'জনতার কারফিউ'র ডাক দিয়েছেন মোদি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোদির শ্রদ্ধা

আপন আলোয় উদ্ভাসিত মুক্তির মহানায়ক

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT