বাড়ি ফেরা হল না হাদিসুরের
চ্যানেল আই অনলাইন এর জন্য তোলা ছবি, যুবক হাসিমুখে দাঁড়িয়ে, পটভূমিতে অন্যান্য মানুষ ও ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের গ্রামের বাড়ি বরগুনার বেতাগীর হোসনাবাদ গ্রামে চলছে শোকের মাতম। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। বুধবার সকালে সবশেষ পরিবারের সঙ্গে কথা বলেন নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর। সেসময় পরিবারকে দোয়া করতে বলেছিলেন, যেন নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারেন। কিন্তু শেষ রক্ষা হয়নি! স্বজনদের এখন একটি দাবি, যেভাবেই হোক হাদিসুরের মরদেহ যেন দেশে আনা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






