চট্টগ্রাম

বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২

বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট রেল ক্রসিংযে ট্রেনের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

রোববার ভোর ৪টায় বিজয় এক্সপ্রেস ট্রেন এর সা‌থে এস আলম পরিবহনের একটি বাসের সংঘ‌র্ষে এই হতাহ‌তের ঘটনা ঘ‌টে। বিজয় এক্স‌প্রেস না‌মের ট্রেন‌টি ময়মন‌সিংহ থে‌কে চট্টগ্রাম যাচ্ছিলো।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রবিউল আজম জানান দুর্ঘটনার পর আহতদের স্থানীয় মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স নেয়ার পর দুই বাসযাত্রী মারা যান।

দুর্ঘটনার পরে এক লেনে প্রায় আড়াই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকলে এখন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

প্রাথ‌মিকভা‌বে দুর্ঘটনার কারণ হিসেবে লে‌ভেল ক্র‌সিং‌য়ের গেট খোলা থাকার কথা জানা গে‌ছে।

বিষয়:চট্টগ্রাম ট্রেন দুর্ঘটনা নিহত মীরসরাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…