জনপদ

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ‍নিহত ৩

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ছবি, দুই চালক নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে দুই চালকসহ তিনজন নিহত হন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষ দুই গাড়ীর চালক ঘটনাস্থলেই নিহত হয়। আহত এক নারী ও এক শিশুকে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরচালক গোলাম সরোয়ার বলেন, সকালে ফোন পেয়ে সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনা স্থলে যাই। সেখানে দুই টি গাড়ি মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ীর চালক আটকে ছিল তাদের উদ্ধার করি।

‘‘তারা দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। এ ছাড়া এক নারী ও এক শিশুকে হাসপাতালে উদ্ধার করে নেয়া হলে সেখানে শিশুটিকে মৃত বলেছে।’’

বিষয়:দূর্ঘটনা বাগেরহাট বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…