চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বার্সা এটাই, এজন্যই বার্সা বিশ্বসেরা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

রোমাঞ্চ আর অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর ম্যাচ তখন শেষ। বার্সার ডাগআউটে কে কাকে জড়িয়ে ধরছেন হিসেব রাখা দূরহ। ক্যামেরা খুঁজে নিচ্ছে ইতিহাস গড়া মুখগুলোকে। অসম্ভবকে সম্ভব করার এক নজির গড়ে পিএসজিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে তখন লুইস এনরিকের দল। ইভান রাকিটিচ সেসময় মাইক্রোফোনের সামনে জানিয়ে গেলেন আসল কথাটা। বললেন, এমনসব অসাধ্য সাধনের জন্যই দলটি বার্সেলোনা। বিশ্বসেরা।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে শেষমুহুর্তের ম্যাজিকে পিএসজিকে ৬-১ গোলে উড়িয়ে সেরা আটে পা রেখেছে কাতালানরা। প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে আসা দলটি ন্যু ক্যাম্পে ঘুরে দাঁড়াল। গড়ল ইতিহাস। নক আউটে প্রথম লেগে এত গোলে পিছিয়ে পড়ে আর কেউই ফিরে আসতে পারেনি আগে। কিন্তু দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে কোয়ার্টারে এখন মেসি-নেইমাররাই।

দুর্দান্ত এই জয়ের পরপরই ইভান রাকিটিচকে খুঁজে নিয়েছিল ক্যামেরা-মাইক্রোফোন, ‘এটা অবিশ্বাস্য, বিশ্বাসই করতে পারছি না এটা ঘটেছে। অসম্ভব এক লক্ষ্য ছিল। আমরা বিশ্বাস করতাম, আমরা সেটা করতে পেরেছি।’

পিএসজির মাঠে প্রথম লেগে বড় হারের পর প্রচুর সমালোচনা শুনতে হয়েছে বার্সাকে। সেগুলো খেলোয়াড়দের পুড়িয়েছে বেশ। রাকিটিচের কথাতে সেটাই সামনে এলো আরেকবার। কঠিন সময়ের পর ইতিহাস। তবুও রাকিটিচ দুঃসময়টা ভুলছেন না, ‘প্রথম পর্বের পর অনেক কথা হয়েছে। কঠিন প্রতিক্রিয়া বরাদ্দ ছিল আমাদের জন্য। এই জয়টা তাই বিশেষ কিছু। বার্সেলোনা এটাই, এজন্যই দলটি বিশ্বসেরা।’

Reneta

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো গেছে। এখন শিরোপাটা উঁচিয়ে ধরার স্বপ্ন বোনাই যায়। রাকিটিচও সেটাই মনে করিয়ে দিলেন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন। কোচ, সতীর্থ, সমর্থকদেরও ধন্যবাদ জানালেন। পরমুহূর্তেই আবার ভাষা হারিয়ে ফেললেন। মাইক্রোফোনের সামনে কথা আটকে গেল তার। সেটাই তো হওয়ার কথা। বার্সার ইতিহাস গড়ার প্রতিনিধিদের তো এখন কথা বলার সময় নয়, সময় কেবল উদযাপনের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনা-পিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

রানা প্লাজা ট্রাজেডি: ক্ষত অমলিন, বিচার অধরা

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এপ্রিল ২৪, ২০২৬

ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার ‘লজ্জাজনক’ প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

এপ্রিল ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

এপ্রিল ২৪, ২০২৬

বিনোদন সাংবাদিকতা ও আনন্দ আলোর জন্মদিন

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT