অর্থনীতি

কাজে না গিয়ে ৩০ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

কাজে না গিয়ে ৩০ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

গাজীপুর কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিকরা জানান, আজ দুপুরের পরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা বের হয়ে বিক্ষোভ শুরু করে। পরে আশেপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে এতে উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পরে যাত্রীরা।

বিষয়:ইন্টারস্টপ কারখানা গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বেতন বৃদ্ধির দাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…