চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলটা বার্সা বলেই সুয়ারেজের এত সাহস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নক আউটে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ঘুরে দাঁড়াতে পারেনি কোনো দলই। প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মাঠ থেকে এই ব্যবধানে হেরে আসার পর বার্সাকে তাই লড়তে হবে ইতিহাসের বিপক্ষেই। কাতালান দলটির স্ট্রাইকার লুইস সুয়ারেজ অবশ্য অতীত বদলে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। ন্যু ক্যাম্পে ফিরতি লেগে বার্সা দুর্দান্ত দাপটে ফিরে আসবে বলেই আশা তার।

গত মঙ্গলবার ডি মারিয়া-কাভানির নৈপুণ্যে পিএসজির কাছে চার গোলে উড়ে গেছে বার্সা। চারদিকে এখন সমালোচনার ঝড়। কোচ লুইস এনরিকেও বেশ চাপে আছেন। শিষ্য সুয়ারেজ অবশ্য এতকিছু ভাবতে নারাজ। উরুগুইয়ান তারকাকে দারুণ কিছু করার সাহস যোগাচ্ছে দলটি বার্সা বলেই, ‘আমরা বিশ্বের সেরা দল। এই অবস্থায় যদি কোন একটি দল ঘুরে দাঁড়াতে পারে, সেটি কেবল বার্সেলোনাই।’

ইতিহাস যদিও আশা দিচ্ছে না। তার ওপর পিএসজি টানা চারবার শেষ আটে উঠেছে। অন্যদিকে এই দলটিকেই শেষ আট থেকে দুবার ছিটকে দেওয়ার স্মৃতি আছে বার্সার। সুয়ারেজের আশার কারণও সেটিই। বার্সার আক্রমণ-ত্রয়ীতে নিজে আছেন, সঙ্গে মেসি-নেইমাররা। ইতিহাসের লেখনটি মাথায় রেখেই তিনি বলছেন, ‘যদি ইতিহাস গড়তেই হয় তবে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। এটি হয়তো খুব কঠিন। কিন্তু অসম্ভবও নয়। আমাদের সামনে অসাধারণ একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

লজ্জাজনক হারের পর দায়টা নিজের কাঁধে নিয়েছিলেন কোচ এনরিকে। সুয়ারেজ এককভাবে কারো দায় দেখছেন না। হারের জন্য সবার নিষ্প্রভ থাকাটাই কারণ তার কাছে, ‘সব দায় আমাদের। আমরা দল হিসেবেই ভালো খেলেনি। যেভাবে হেরেছি সেটির জন্যও আমরাই দায়ী।’

বার্সা কোপা ডেল রের ফাইনালে উঠেছে। চ্যাম্পিয়ন্স লিগে সুতোয় ঝুলছে ভাগ্য। স্প্যানিশ লিগেও খুব ভালো অবস্থানে নেই দলটি। রিয়াল মাদ্রিদের থেকে ১ পয়েন্ট পিছিয়ে টেবিলের দুইয়ে তারা, সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে দুটি ম্যাচ বেশি খেলেছে বার্সা। দারুণ একটা মৌসুমের শেষে সব যেনো এলোমেলো হয়ে যাচ্ছে মেসিদের। সামনে তাই অনেক চ্যালেঞ্জ। আগামী ৮ মার্চ ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ফিরতি লেগে নতুন ইতিহাস গড়ার কঠিন চ্যালেঞ্জটা তো থাকছেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা-পিএসজিলুইস সুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT