চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-আর্জেন্টিনার হাসপাতালে অর্থ দিলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে এবার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, পেপ গার্দিওলা। বার্সেলোনা ও আর্জেন্টিনার দুটি হাসপাতালে যৌথভাবে ১০ লাখ ইউরো দান করেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। গার্দিওলাও অর্থ দিয়েছেন, আর রোনালদো দিচ্ছেন আইসিইউ গড়ার খরচ।

স্প্যানিশ গণমাধ্যম এএস জানাচ্ছে, তহবিলের অর্থ যৌথভাবে বার্সেলোনার ক্লিনিক ডি বার্সেলোনা এবং আর্জেন্টিনার আরেকটি হাসপাতালে ভাগ করে দিয়েছেন মেসি। নিজের জন্মভূমি ও ছোটবেলা থেকে যে শহরে বড় হয়ে তারকা বনে গেছেন, এ দুইয়ের মধ্যে কোনো ফারাক করতে চাননি বলেই সমানভাগে ভাগ করে দিয়েছেন অর্থ।

মেসির দান করা অর্থে হাসপাতালে সেবার গতি বাড়বে বলেই আশা করছে এএস। চিকিৎসক ও নার্সদের জন্য সুরক্ষাদানকারী গিয়ার কেনা হবে এ অর্থ দিয়ে। ইউরোপে ইতালির পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। দেশটির রাজ্যগুলোর মধ্যে বেশি ক্ষতিগ্রস্তদের একটি হল কাতালোনিয়া। ২৪ মার্চ পর্যন্ত সেখানে ৮০০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৮২ জন।

আর্জেন্টিনায় এতটা না হলেও সেখানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ৩০৬ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৬ জন।

এদিকে মেসির মতোই সমপরিমাণ অর্থ দান করেছেন তার সাবেক গুরু পেপ গার্দিওলা। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য অ্যাঞ্জেল সোলার ফাউন্ডেশনকে ১০ লাখ ইউরো দিয়েছেন বার্সা, বায়ার্ন মিউনিখের সাবেক ও বর্তমানে ম্যানচেস্টার সিটির কাতালোনিয়ান কোচ।

রোনালদো সেখানে পর্তুগালের দুটি হাসপাতালে তিনটি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র ইউনিট প্রতিষ্ঠা করতে খরচ যোগাচ্ছেন। লিসবনের সান্তামারিয়া হাসপাতালে দুটি ও পোর্তোর সান অ্যান্তোনিও হাসপাতালে একটি করে নতুন করে আইসিইউ যোগ করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসগার্দিওলামেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT