চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্লিন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রাইট টু ওয়াটার’

জামিল আক্তার জামিল আক্তার
৫:৩১ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী সোহেল মোহাম্মদ রানার স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র রাইট টু ওয়াটার ৩১তম বার্লিন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবে বাংলাদেশ থেকে এবার রাইট টু ওয়াটারই একমাত্র মনোনয়ন পাওয়া ছবি।

দূরপ্রাচ্যের দেশ দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিম কি দুকের ভাবশিষ্যই বলা যায় রানাকে। কিম কি দুকের ছবিতে যেমন কথা না বলেই তার সিনেমার চরিত্রেরা অনেক কথা বলে কিংবা সম্পূর্ণ একটা গল্প বলে দেন কিম কি দুক, তেমন একটা আকাঙ্খা নিয়েই বাংলা চলচ্চিত্রেও যাত্রা করতে চান রানা।

৩ মিনিটের প্রামাণ্যচিত্র রাইট টু ওয়াটার আমাদেরই প্রাত্যহিক জীবনের গল্প। এই প্রামাণ্যচিত্রের গল্প বলার ভঙ্গিটা আসলেই ভিন্ন রকমের। মাত্র একটা মাস্টার শটেই স্বল্প সময়ের মধ্যেই যেন অনেক না বলা কথা বলেছে প্রামাণ্যচিত্রটি।

রাস্তার পাশে একটি খোলা পানির লাইন থেকে পানি নিতে আসা মানুষের গল্প। পানির আরেক নাম জীবন। পানি পাওয়ার মৌলিক যে অধিকার সেটা না পাওয়াতে কি রকম দুর্ভোগ পোহাতে হয় তারও একটা নমুনা পাওয়া যায় এখানে। একফোটা পানিও যে কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট হয় প্রামাণ্যচিত্রটি দেখলে।

এর আগে বেশ কয়েকটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রামাণ্যচিত্রটি অংশ নিয়ে পুরস্কার জিতে নিয়েছে। এবছরে ইস্তাম্বুল-বার্লিন যৌথ আয়োজনে কিসাকেস ফিল্ম ফেস্টিভাল ২০১৫ -তে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেয় ‘রাইট টু ওয়াটার’। যুক্তরাজ্যে ওয়াটার এইড শর্ট ফিল্ম কম্পিটিশন ২০১৫ তে রানার আপ পুরস্কার জিতে প্রামাণ্যচিত্রটি। এছাড়া কানাডা,যুক্তরাষ্ট্র, মেক্সিকো,ভারত সহ বেশ কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে ‘রাইট টু ওয়াটার’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রামাণ্যচিত্রবার্লিন চলচ্চিত্র উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT