বিনোদন

দ্বিতীয়বার বাবা হলেন অনন্ত জলিল

অনন্ত জলিল-বর্ষা

অনন্ত জলিল-বর্ষা

দ্বিতীয় পুত্র সন্তানের বাবা-মা হলেন ঢালিউডের পর্দা ও বাস্তবের জুটি অনন্ত-বর্ষা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নবাগত সন্তানের ছবি প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।

অন্তঃজলিল দ্বিতীয়বার বাবা, নবজাতক শিশুর সঙ্গে তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ছোট ছেলেকে কোলে নিয়ে অনন্ত-বর্ষা

ছোট ছেলের নাম রেখেছেন আবরার ইবনে জলিল। এর আগে ২০১৪ সালে জন্ম নেয় অনন্ত-বর্ষার প্রথম ছেলে আরিজ ইবনে জলিল।

বাবা হলেন অনন্ত জলিল
বড় ছেলে আরিজের কোলে ছোট ছেলে আবরার

২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘খোঁজ দ্য সার্চ’ এ জুটি হিসেবে দর্শকদের সামনে আসেন অনন্ত-বর্ষা। এরপর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।

পরিবারের সঙ্গে এখন সময় কাটাচ্ছেন অনন্ত জলিল। দুই সন্তানদের জন্যই সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত।

বিষয়:অনন্ত জলিল বর্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…