চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মেয়ের গল্পে সাড়া ফেলছে বাবুর ‘পোলাও মাংস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘‘মা মরা একমাত্র মেয়ে টুপুরকে নিয়ে বাশারের সংসার। মেয়ের বয়স আর কতো পাঁচ কি ছয়! অভাব অনটনের সংসারে মেয়ের আড়ি একদিন পোলাও মাংস দিয়ে ভরপেট খাবে। বাবার কাছে আবদার করেও বিশেষ কোনো ফায়দা হয় না। মেয়েকে কথা দিয়ে গেলেও দিন শেষে শুকনো মুড়ি আর গুড় নিয়েই উপস্থিত হন বাবা। কিন্তু একদিন বেঁকে বসেন মেয়ে। তাকে পোলাও মাংসা খাওয়াতেই হবে। নাছোড়বান্দা মেয়ের কথায় অনেক কষ্ট করে বিয়ে বাড়ি থেকে পোলাও মাংসা নিয়ে উপস্থিত হন বাবা। এমনটা দেখে মেয়ের কি আনন্দ! তৃপ্তি নিয়ে সে পোলাও মাংস খায়। মেয়ের আবদার রক্ষা করতে পেরে বাবার চোখেও তৃপ্তির জল!

কিন্তু এরইমধ্যে ঘটে বিপত্তি। এমন খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে টুপুর। জ্ঞান হারিয়ে ফেলেন। মেয়েকে কোলে তুলে হাসাপাতালের দিকে দৌড়ান বাবা। শেষ পর্যন্ত কি মেয়েকে রক্ষা করতে পারবেন বাশার? হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারবেন? কিংবা হাসপাতালে গেলেও চিকিৎসার অর্থ যোগার করতে পারবেনতো? এমন অসংখ্য প্রশ্ন ঝুলে থাকে। কৌতুহলীদের জন্য ভয়েস ওভারে জানিয়ে দেয়া হয়, বাবারা কখনো দরিদ্র হন না, বাবারা কোনোদিন হারেন না!’’

-এমন অসাধারণ একটি গল্পের ভিজ্যুয়াল ‘পোলাও মাংস’। স্বল্পদৈর্ঘ্য ছবি। যেখানে বাবার চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা ফজলুর রহমান বাবু। পঁচিশ মিনিট ব্যাপ্তীর এই স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছেন বিশ্বজিৎ দত্ত। আর হৃদয় ছোঁয়া এই গল্পটি রচনা করেছেন জনপ্রিয় গীতিকার ও নাট্যকার রাজিব আহমেদ। গেল বাবা দিবস উপলক্ষ্যে ‘রেইন ফিল্মস’-এর ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়। ইতিমধ্যে ৫ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।

নাটক সিনেমার বাইরে ফজলুর রহমান বাবু ইদানিং বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে বাবা-মেয়ের হৃদয়স্পর্শী এমন গল্প নিয়ে তাকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেলো। স্বল্পদৈর্ঘ্যটি ইউটিউবে রিলিজের পর ইতিমধ্যে অনেক রেসপন্স পেয়েছেন জানিয়ে চ্যানেল আই অনলাইনকে এই অভিনেতা বলেন, অনলাইনে ‘পোলাও মাংস’ যাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। এটা এমন একটা গল্প যাতে কাজ করার আগেই মনে হয়েছিলো মানুষের আবেগকে ছুঁয়ে যেতে পারবে। রিলিজ হওয়ার পর অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে জানিয়েছেন, খুব ভালো একটা প্রোডাকশন হয়েছে ‘পোলাও মাংস’। মানুষের প্রশংসা শুনে আমারও বেশ ভালোই লেগেছে।

আসছে ঈদ। নতুন কাজ নিয়ে ব্যস্ততার কথা জানতে চাইলে তুখোড় এই অভিনেতা জানান, আগামী একমাস ‘নোনা জলের কাব্য’ নামের একটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকবো। ছবিটি দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনুদানপ্রাপ্ত। ছবির পরিচালনায় আছেন সুমিত শাহরিয়ার। জেলে পাড়ার গল্প নিয়ে এই ছবির কাহিনি। আশা করছি ভালো একটি সিনেমা হতে যাচ্ছে এটা।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোলাও মাংস’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজলুর রহমান বাবুবিশ্বজিৎ দত্তরাজিব আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT