চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা নয়, মেসির পাশে পেশাদার কাউকে চান ক্রেসপো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, লিড স্পোর্টস, স্পোর্টস
A A

বার্সেলোনা ছাড়তে চাইলেও শেষ পর্যন্ত ইচ্ছার বিরুদ্ধে আরেকটা মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার এই সিদ্ধান্তের পেছনে ‘কূটনৈতিক ব্যর্থতা’র দায় দেখছেন মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ হার্নান ক্রেসপো। বার্সার সঙ্গে দলবদলে মেসির বাবা হোর্হের জায়গায় অন্য কেউ হলে এমনটা হতো না বলেও মনে করেন সাবেক এই স্ট্রাইকার।

কৈশোরে বার্সার যুব একাডেমি লা ম্যাসিয়ায় আসার পর থেকে মেসিকে এর আগে কখনোই দলবদলের জন্য মরিয়া হতে দেখা যায়নি। আর্জেন্টাইন তারকার এজেন্ট হিসেবে বাবা হোর্হে মেসি মূলত তার যাবতীয় ব্যবসায়িক দিক দেখাশোনা করেন। গত মাসে ছেলের দলবদলের সিদ্ধান্তের পর থেকে বার্সার সঙ্গে আলোচনার কাজটিও করেছেন হোর্হে।

দলবদলের শক্ত ইচ্ছা থাকার পরও শেষ পর্যন্ত ক্লাবের কূটনীতির কাছে হার মানতে হয়েছে মেসিকে। হোর্হে মেসির জায়গায় অন্য কোনো পেশাদার এজেন্ট থাকলে ৩৩ বছর বয়সী ন্যু ক্যাম্প ছাড়তে পারতেন বলে মনে করেন আর্জেন্টাইন সাবেক তারকা ক্রেসপো।

‘‘হোর্হে মেসির প্রতি সম্মান রেখে বলছি, যেরকমটা পরিস্থিতি ছিলো এরকম অবস্থায় একজন পেশাদার ব্যক্তি পাশে থাকা প্রয়োজন।’’

তার মতে,  ‘একজন এজেন্ট কখনোই পরিবার, সন্তান নিয়ে চিন্তা করে না। যেমনটা করেছে মেসির বাবা। এমন পরিস্থিতিতে অবশ্যই একজন পেশাদার ব্যক্তির প্রয়োজন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মেসিমেসির দলবদললিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইএসপিআর

নৌবাহিনীর যৌথ অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

এপ্রিল ২৫, ২০২৬

শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ‘বৈশাখী আড্ডা’

এপ্রিল ২৫, ২০২৬

মারা গেছেন বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আসগর

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT