তথ্যপ্রযুক্তি

বাজারে এলো গ্যালাক্সি এ-এইট

বাজারে এলো গ্যালাক্সি এ-এইট

বিশ্বখ্যাত মোবাইল কোম্পানি স্যামসাং বাজারে নিয়ে এলো তাদের নতুন মডেলের মোবাইল ফোন গ্যালাক্সি এ-এইট।

নতুন মডেলের মোবাইলের মাধ্যমে সামসাং তার ইতিহাসে সব চেয়ে স্লিম মোবাইল ফোন গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে।

সম্প্রতি বাজারে ছাড়া মোবাইলটির বাজার মূল্য ভারতীয় রুপিতে ৩২ হাজার ৫’শ। তবে এখনও ভারতের বাজারে খুব একটা দেখা মিলছে না এ-এইটের।

৫.৯ মিলিমিটার পুরু মোবাইলটি কালো, সাদা এবং সোনালী রংয়ের মডেলে হাতে পেতে যাচ্ছে গ্রাহকরা।

ফোনটিতে গ্রাহকদের জন্য রাখা হয়েছে ৫.৭ ইঞ্চির ডিসপ্লে, ৮-কোর প্রোসেসর, ২০৪৮ মেগাবাইট র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি।

বিষয়:তথ্যপ্রযুক্তি স্যামসাং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…