চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ২৫, জুন ২০২৬
কর্পোরেট নিউজ
A A

বিশ্বকাপের টানটান উত্তেজনা আরও জমিয়ে তুলতে সম্প্রতি বাংলাদেশের বাজারে ৯৮-ইঞ্চির বিশাল ক্রিস্টাল ইউএইচডি টিভি –ইউ৯০০এইচ– নিয়ে এসেছে স্যামসাং।

ঘরে বসেই বিশ্বকাপ ফুটবলের আমেজ পুরোপুরি উপভোগ করতে ফুটবলপ্রেমীদের জন্য দেশের বাজারে প্রথমবারের মত এত বড় সাইজের টিভি নিয়ে এলো স্যামসাং।

এই বিশাল ইউএইচডি মডেলে রয়েছে ‘এআই ফুটবল মোড’ এবং ‘কালার বুস্টার প্রো’। এই ফিচারগুলো টিভির রঙ ও উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে মাঠ যেমন সবুজ দেখায় টিভিতেও ঠিক তেমনই বাস্তবসম্মত দেখা যায়। এছাড়া, এই টিভির ‘মোশন এক্সিলারেটর ১৪৪ হার্জ’ প্রযুক্তির কারণে খেলাধুলার মতো দ্রুতগতির দৃশ্যগুলোও একদম নিখুঁত ও পরিষ্কার দেখা যায়।

পিকচার কোয়ালিটির সাথে কোনো আপস না করেই এই ৯৮-ইঞ্চির ডিসপ্লেটি বড় স্ক্রিনে টিভি দেখার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। এর ‘এনকিউ৪ এআই জেন২ প্রসেসর’ এবং ‘৪কে এআই আপস্কেলিং ইঞ্জিন’ একসাথে কাজ করে ছবির স্পষ্টতা ও কনট্রাস্ট বাড়ানোর পাশাপাশি দারুণ সাউন্ড আউটপুটও নিশ্চিত করতে পারে।

নতুন এই মডেলে অডিও’র ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ‘এআই সাউন্ড কন্ট্রোলার’-এর সাহায্যে এই টিভি ব্যাকগ্রাউন্ডের কোলাহল থেকে মানুষের কন্ঠস্বর নিখুঁতভাবে আলাদা করতে পারে। এছাড়া, ৯৮-ইঞ্চির এই ইউএইচডি টিভি কমেন্ট্রির আওয়াজ স্পষ্ট করার পাশাপাশি ব্যবহারকারীকে সারাউন্ড সাউন্ডের অভিজ্ঞতাও দিতে সক্ষম। ফলে ব্যবহারকারীর জন্য ঘরের ভেতরই স্টেডিয়ামের মত আবহ তৈরি হয়।

এই স্মার্ট অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এতে আরও রয়েছে জেনারেটিভ এআই চালিত ‘স্যামসাং ভিশন এআই কম্প্যানিয়ন’। এটি ব্যবহারকারীর পছন্দ বুঝে চমৎকারভাবে ব্যবহারকারীর সাথে কথা বলতে পারে; ব্যবহারকারীর প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরও দিতে পারে। ফলে, দর্শকরা যেকোনো খেলা বা সিনেমা নিয়ে সাধারণ একটি প্রশ্ন করলে সাথে সাথে তার উত্তর পেয়ে যাবেন যা তাদের বড় স্ক্রিনে টিভি দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে।

Reneta

নতুন এই টিভির উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর এবং হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বিশ্বকাপের উত্তেজনার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমাদের নতুন ৯৮-ইঞ্চি টিভির মাধ্যমে আমরা বাংলাদেশের দর্শকদের সেই উত্তেজনা একদম কাছ থেকে উপহার দিতে চাই যেন তাদের মনে হয় তারা স্টেডিয়ামের গ্যালারিতে বসেই খেলা দেখছেন। দর্শকদের কাছে ম্যাচের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত আর গ্যালারির গর্জনকে একদম প্রাণবন্ত করে তুলবে আমাদের এই নতুন টিভি।”

টানা ৭ বছরের ওএস আপগ্রেডের সুবিধার কারণে আগামী বিশ্বকাপ পর্যন্ত এই টিভিটি থাকবে একদম আপ-টু-ডেট। ৯৮-ইঞ্চির বিশাল এই ক্রিস্টাল ইউএইচডি টিভির দাম ৪,৫৯,৯০০ টাকা এবং টিভিটি পাওয়া যাচ্ছে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ট্রান্সকম ডিজিটাল এবং র‍্যাংস ইমার্ট-সহ স্যামসাংয়ের সব পার্টনার আউটলেটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচনএআই ফুটবল মোডএআই সাউন্ড কন্ট্রোলারকালার বুস্টার প্রোবিশ্বকাপ ফুটবল ২০২৬স্যামসাং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT