ক্রিকেট

বাজল সৌম্যর বিয়ের সানাই

ফুটবল খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রশিক্ষণ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে অনুশীলনরত একজন বাংলাদেশি ফুটবল খেলোয়াড়, তিনি প্রশিক্ষণ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু করবেন দ্বিতীয় ইনিংস। কনে আগে থেকেই চেনাজানা। দুই পরিবারের সম্মতিতেই শুরু করতে যাচ্ছেন সংসার জীবন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সৌম্যর পৈতৃক বাড়ি সাতক্ষীরায়।

হবু বউয়ের নাম এখনই প্রকাশ্যে আনতে চান না সৌম্য। চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘২৬ তারিখ আমার বিয়ের লগ্ন ঠিক হয়েছে। কনের নাম এখনই বলতে চাই না। দুই-তিন দিনের মধ্যেই বিয়ের কার্ড নিয়ে বিসিবিতে এসে আপনাদের সামনে হাজির হবো। তখনই বিস্তারিত জানতে পারবেন।’

জাতীয় দলের প্রায় সব তারকাই বিয়ের কাজটা সেরে ফেলেছেন। গত বছর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন মোস্তাফিজ, মিরাজ, সাব্বির, লিটন, মুমিনুল। অপেক্ষায় ছিলেন সৌম্য সরকার। মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন আরও আগে থেকেই। অবশেষে শুভ কাজ সেরে ফেলতে যাচ্ছেন স্টাইলিশ এ ব্যাটসম্যান।

বিয়ের জন্য বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য। খেলতে পারবেন না জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুরে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট। সৌম্য তাই চোখ রাখছেন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে।

আগামী ১, ৩ এবং ৬ মার্চ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে সিলেটে। ৯ ও ১১ মার্চ টি-টুয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বিষয়:বাংলাদেশ ক্রিকেট দল বিয়ে বিসিবি সৌম্য সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…