চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-শ্রীলঙ্কা: অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২২, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে হারের হতাশা ঘরের মাঠে ওয়ানডে সিরিজ দিয়ে কাটানোর মোক্ষম সুযোগ বাংলাদেশের সামনে। রোববার দুপুর ১টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। করোনার কারণে দর্শকদের মাঠে প্রবেশাধিকার থাকছে না।

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান সিরিজে ফেরায় স্পিন ও পেস আক্রমণে ধার বাড়ছে বাংলাদেশের। মূল দলের সবাই ফিট আছেন। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে পারছে স্বাগতিকরা।

অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিবদের নিয়ে বেশ অভিজ্ঞ টাইগার স্কোয়াড। সফরকারী শ্রীলঙ্কা বাংলাদেশে এসেছে তরুণদের নিয়ে। তাদের নিয়মিত অনেক ক্রিকেটারই নেই এই সিরিজে।

তারপরও বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো সমীহ করছেন প্রতিপক্ষকে। শনিবার অনলাইন সংবাদ সম্মেলনে বললেন, ‘শ্রীলঙ্কার দুই-একজন বড় খেলোয়াড় এবার নেই। চান্দিমাল নেই, ম্যাথুজ নেই। তবে তাদের হাই-কোয়ালিটি খেলোয়াড় আছে, কুশল পেরেরা ও কুশল মেন্ডিস।’

‘তরুণ দলটি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে, যা আমাদের চাপের কারণ হতে পারে। আমার ছেলেরা ভালো প্রস্তুতি নিয়েছে। টপ অর্ডার ভালো করছে। দুই ব্যাটিং অর্ডারের লড়াই দেখতে আমিও উদগ্রীব হয়ে আছি।’

অভিজ্ঞদের পাশাপাশি সুযোগ এলে আফিফ হোসেনদের মতো তরুণদেরও প্রয়োজনের সময় হাল ধরার বার্তা প্রধান কোচের, ‘আমাদের মুশফিক, রিয়াদ, তামিম ও সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে। তরুণ খেলোয়াড়রাও উঠে আসছে, যাদের সুযোগ দেয়া প্রয়োজন। আফিফের মতো খেলোয়াড়রা এই সিরিজে দলে ভূমিকা রাখতে পারে। দলে চোটের সমস্যা থাকতে পারে, কেউ পারফর্ম করতে না পারে। তখন তরুণদের পারফর্ম করতে হবে।’

Reneta

‘আমরা দেশে অনেক ভালো খেলি। তবে শ্রীলঙ্কাকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। অনেক ভালো কিছু খেলোয়াড় নিয়ে এসেছে ওরা। তারা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবে।’

‘আমাদের বেসিক ভালো করতে হবে। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে আমাদের বেসিক ভালো হচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছি। আমরা বেসিকে মনোযোগ দিতে চাই। খুব জটিল করে ভাবার কিছু নেই। বেসিক ঠিক রাখলেই হবে। এই ফরম্যাটে এটুকু করতে পারলেই সাফল্য সম্ভব।’ বলেন ডমিঙ্গো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমুশফিকমোস্তাফিজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT