বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে সহযোগীতার জন্য ৩টি সমঝোতা স্মারক ও ৩টি এক্সচেঞ্জ অব নোট সই হয়েছে। সফররত চীনের ভাইস প্রিমিয়ার লিউ ইয়ানদং এবং প্রধানমন্ত্রী এর উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্টরা ওই সমঝোতা স্মারক ও নোট অব এক্সচেঞ্জ সই করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ চীনের মধ্যে সহযোগীতার সম্পর্ক আরো জোরদার করার কথা বলেন চীনের ভাইস প্রিমিয়ার লিউ ইয়ানদং।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনকে সব সময়ই উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগি হিসেবে দেখে আসছে। বাংলাদেশের ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে চীনের সহযোগীতা কামনা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সামগ্রিক উন্নতির প্রসংশা করেন চীনের ভাইস প্রিমিয়ার।






