রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

চীন ও বাংলাদেশের পতাকা ক্রস করে দেখা যাচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে চীন।
চীনের পক্ষ থেকে দেওয়া এক অভিনন্দন বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দেশটি।
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও গভীর করার মাধ্যমে বাংলাদেশ ও চীনের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনার লক্ষ্যে কাজ করতে প্রস্তুত চীন।
চীন-বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে বলেও বার্তায় প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






